৮৫০৫ গ্রুপ ‘বি’ কর্মীর প্রশিক্ষণ শুরু করার নির্দেশ, জেলাশাসকদের বার্তা কমিশনের
নির্দেশিকায় জানানো হয়েছে, জেলাভিত্তিক তালিকা থেকে বেছে বেছে সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণের আওতায় আনতে হবে।
Truth Of Bengal: রাজ্য সরকারের পাঠানো ৮৫০৫ জন গ্রুপ ‘বি’ পদাধিকারীর তালিকা থেকে প্রশিক্ষণ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এ নিয়ে জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ পাঠানো হয়েছে।
নির্দেশিকায় জানানো হয়েছে, জেলাভিত্তিক তালিকা থেকে বেছে বেছে সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণের আওতায় আনতে হবে। প্রতিটি জেলায় আলাদাভাবে প্রশিক্ষণ শিবির আয়োজন করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে তা সম্পন্ন করার কথা বলা হয়েছে।
কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, প্রশিক্ষণ প্রক্রিয়া শেষ হওয়ার পর তার বিস্তারিত রিপোর্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পাঠাতে হবে। প্রশিক্ষণের অগ্রগতি, উপস্থিতির হার এবং সম্পূর্ণতার বিবরণ রিপোর্টে উল্লেখ করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রের মতে, আসন্ন নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবেই এই পদক্ষেপ। মাঠপর্যায়ে দক্ষতা ও প্রস্তুতি বাড়াতে প্রশিক্ষণকে বিশেষ গুরুত্ব দিচ্ছে কমিশন।






