কলকাতাদেশরাজ্যের খবর

ফের মুখ্যসচিবকে দিল্লিতে তলব নির্বাচন কমিশনের

কমিশনের ফুল বেঞ্চের সামনে তাঁকে জবাবদিহি করতে হতে পারে বলে সূত্রের খবর।

Truth Of Bengal: আবারও দিল্লিতে তলব করা হল রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে। নির্বাচন কমিশন-এর একাধিক নির্দেশ অমান্য করার অভিযোগে আজ, শুক্রবার বিকেল তিনটের মধ্যে দিল্লির দফতরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে মুখ্যসচিবকে। কমিশনের ফুল বেঞ্চের সামনে তাঁকে জবাবদিহি করতে হতে পারে বলে সূত্রের খবর।

কমিশন সূত্রে জানা গিয়েছে, গত আগস্ট মাসে তথাকথিত ‘ভূতুরে ভোটার’-এর নাম ভোটার তালিকায় তোলার অভিযোগ ওঠে। সেই প্রেক্ষিতে বারুইপুর পূর্ব ও ময়নার ইআরও এবং এইআরও-কে সাসপেন্ড করা এবং সংশ্লিষ্ট থানায় এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন।

অভিযোগ, সেই নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে রাজ্য সরকারের অনীহা দেখানো হয়েছে।উল্লেখ্য, এর আগেও একই ধরনের ইস্যুতে তৎকালীন মুখ্যসচিব মনোজ পন্থকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল কমিশনের ফুল বেঞ্চ। এবারও সেই ধারাবাহিকতায় বর্তমান মুখ্যসচিবকে তলব করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

Related Articles