মেটার বড় ধামাকা! ব্রাউজার খুললেই মিলবে ভয়েজ ও ভিডিও কলিং
খুব শিগগিরই হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সনের জন্য নতুন দুটি ফিচার চালু করতে চলেছে মেটা কর্তৃপক্ষ।
Truth of Bengal: বর্তমানে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপের ডেস্কটপ বা ল্যাপটপ থেকে ভয়েজ ও ভিডিও কলিংয়ের জন্য অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন হয় ৷ কিন্তু সরাসরি ওয়েব ভার্সনে এই সুবিধা নেই ৷ এবার ওয়েব ভার্সনেও এই সুবিধা পাওয়া যাবে। কারণ, খুব শিগগিরই হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সনের জন্য নতুন দুটি ফিচার চালু করতে চলেছে মেটা কর্তৃপক্ষ।
নয়া ফিচারের মাধ্যমে মোবাইলের অ্যাপের পাশাপাশি এবার ওয়েব ব্রাউজারেও ভয়েজ ও ভিডিও কলিংয়ের সুবিধা পাওয়া যাবে। WABetaInfo এই সংক্রান্ত একটি পোস্টে নতুন এই ফিচার সম্পর্কে জানিয়েছে। অনেকেই চ্যাটিংয়ের সুবিধার জন্য ওয়েব ভার্সেনে WhatsApp ব্যবহার করেন ৷ কিন্তু ভয়েজ ও ভিডিও কলিংয়ের মতো গুরুত্বপূর্ণ ফিচারগুলিই এই ভার্সনে পাওয়া যেত না ৷ যার ফলে সমস্যায় পড়তে হত ব্যবহারকারীদের ৷ এদিকে যেহেতু এন্ড টু এন্ড এনক্রিপটেড, সেই কারণে বর্তমানে WhatsApp এ ভিডিও ও ভয়েস কলিং বেড়েছে।
কী কী সুবিধা হবে?
১) ফোন ও ওয়েব অ্যাপ ব্যবহার না করে শুধুমাত্র ডেস্কটপ ভার্সনেই ভয়েস ও ভিডিও কলিং করা সম্ভব ৷
২) গ্রুপ কলের মতো সুবিধাও পাওয়া যাবে ওয়েব ভার্সনে ৷
৩) ব্যবহারকারী গ্রুপ কলে অংশগ্রহণ করার জন্য লিঙ্ক তৈরি করে তা শেয়ার করতে পারবেন ৷
4) হোয়াটসঅ্যাপে মোবাইলে আসা ভয়েজ ও ভিডিও কলের নোটিফিকেশন কন্ট্রোল করা সম্ভব ওয়েব ভার্সন থেকে ৷
এই সুবিধাগুলি ছাড়াও, সিডিউলিং কল, কল রিমাইন্ডার, ফ্লেক্সিবল জয়েনিং অপশনের মতো গুরুত্বপূর্ণ একাধিক ফিচার চালু করা হবে।






