স্বাস্থ্য

ত্বকের জেল্লা ফেরাতে ম্যাজিকের মতো কাজ করবে সি সল্ট! ব্যবহার করবেন কীভাবে?

সি সল্ট প্রাকৃতিক ভাবে ত্বক পরিষ্কার করে ত্বকের তৈলাক্ত ভাব স্বাভাবিক রাখে।

Truth Of Bengal:বহু যুগ ধরে ইজরায়েল ও জর্ডানের মধ্যে অবস্থিত ডেড সিতে গিয়ে পর্যটকরা জলে ভেসে থেরাপটিক সল্ট বাথ নেন। মনে করা হয়, ডেড সি’র নোনতা জল ওষুধিগুণসম্পন্ন তাই ত্বকের হরেক সমস্যার সমাধান হয়। ডেড সি’র জল এতটাই নোনতা যে কেউ ডোবে না আর কোনও জলজ প্রাণী সমুদ্রে বেঁচে থাকতে পারে না।

ইতিহাস ঘাঁটলে দেখা যায়, প্রাচীন মিশরের রানি ক্লিওপেট্রাও নিজের স্নানের জলে সামুদ্রিক নুন বা সি সল্ট ব্যবহার করতেন।
সমুদ্রের নোনতা জল খেতে পানসে হলেও গুণে সমৃদ্ধ। ভিটামিন ও সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ক্যালশিয়ামের মতো খনিজ পদার্থে সমৃদ্ধ সামুদ্রিক নুন ত্বকের সব সমস্যা দূর করতে পারে। ম্যাগনেশিয়াম আছে যা ত্বককে ভেতর থেকে আর্দ্র রাখে। একজিমা বা সোরিয়াসিসের মতো ত্বকের সমস্যা দূর করে। সালফার, পটাশিয়াম, ক্যালশিয়াম সমৃদ্ধ সি সল্ট ব্রণ, ফুসকুড়ির সমস্যা দূর করে।

সি সল্ট প্রাকৃতিক ভাবে ত্বক পরিষ্কার করে ত্বকের তৈলাক্ত ভাব স্বাভাবিক রাখে। ত্বকের ছিদ্র পরিষ্কার রাখতে ও অতিরিক্ত সেবাম নিঃসরণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ব্যাক্টেরিয়াল সংক্রমণ আটকায়। বডি স্ক্র্যাব হিসাবে ব্যবহার করা যায় সি সল্ট। সি সল্ট ও মধু মিশিয়ে ত্বকে ঘষলে ত্বকের মরা কোষ দূর হয়। ত্বকের স্বাভাবিক জেল্লা ফেরে। স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকে। ত্বকের চুলকানি, লালচে ভাব দূর হয়। ত্বক টানটান থাকে। ত্বকে রক্ত চলাচল স্বাভাবিক থাকে। স্নানের জলে সি সল্ট মিশিয়ে স্নান।

Related Articles