Norway: ২০২৬-এর নতুন ক্রেজ ‘নকটুরিজম’! মধ্যরাতে ট্রেনের কাচের ছাদে অরোরা দর্শন
শীতের রাতে হাড় কাঁপানো ঠান্ডায় আকাশে নানান রঙের আলোর খেলা দেখা যাবে প্যানোরেমিক নাইট ট্রেনে চেপে।
Truth of Bengal: ইংরেজি নতুন বছরে Noctourism বা রাতের বেলা বেড়ানো হল নয়া ট্রাভেল ট্রেন্ড। ইউরোপের দেশ নরওয়ে এক্ষেত্রে গোটা বিশ্বকে পথ দেখাচ্ছে। নরওয়েতে শীতে দেখা যায় নর্দার্ন লাইটস। শীতের রাতে আকাশে উজ্জ্বল নানা রঙের আলোর খেলা বা অরোরা বোরিয়ালিস দেখা যায়। প্রাকৃতিক দৃশ্য দেখা পর্যটকদের কাছে এক অনন্য অভিজ্ঞতা। শীতের রাতে হাড় কাঁপানো ঠান্ডায় আকাশে নানান রঙের আলোর খেলা দেখা যাবে প্যানোরেমিক নাইট ট্রেনে চেপে। বিশ্বের মধ্যে প্রথম বার নরওয়েতে চালু হয়েছে প্যানোরেমিক নাইট ট্রেন। অভিনব, পরিবেশবান্ধব ট্রেনে কাচের জানলা ও মাথায় কাচের সিলিং।
বসার আসন রিক্লাইন্ড বা হ্যালানো ওপর দিকে। ট্রেনের ভেতরে নরম আলো জ্বলবে যাতে বাইরের আকাশের সৌন্দর্য ভালো ভাবে উপভোগ করা যায়। ভেতরের তাপমাত্রা গরম রাখা হবে যাতে ঠান্ডায় উপভোগ করা যায়। প্রতি বছর শীতে নরওয়েতে মধ্য রাতের আকাশে রংয়ের খেলা শুরু হয়। অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ‘নিশীথ সূর্যর দেশ’ বলে পরিচিত নরওয়েতে হাজির হন। আর্কটিক সার্কেল বা সুমেরু বৃত্তের শীতকালীন মহাজাগতিক দৃশ্য দেখা জীবনের অন্যতম শ্রেষ্ঠ অভিজ্ঞতা।
সারাবছর নশ অক্টোবর থেকে মার্চ পর্যন্ত এই রাতের ট্রেনের পরিষেবা মিলবে। নারভিক রেল স্টেশন থেকে যাত্রা শুরু হয়ে ঐতিহাসিক অফটেন লাইন ধরে ট্রেন চলবে। ইংরেজিভাষী গাইড থাকবেন। ২ জায়গায় থামবে ট্রেন। যাত্রীরা খোলা আকাশের নীচে বসে বনফায়ার ও খাওয়াদাওয়া করতে পারবেন। খরচ পড়বে মাথাপিছু ১১০ পাউন্ড।


