আন্তর্জাতিক

ভোররাতে কেঁপে উঠল কারাকাস! ভেনেজুয়েলায় পরপর বিস্ফোরণে বিদ্যুৎহীন বিশাল এলাকা

Truth Of Bengal: শনিবার ভোররাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস কেঁপে ওঠে পরপর বিস্ফোরণের আওয়াজে। দেশটির সময় অনুযায়ী ভোর থেকে শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের ফলে শহরের দক্ষিণ দিকের বড় একটি এলাকায় বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। ওই এলাকায় একটি বড় সামরিক কেন্দ্র অবস্থিত। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরণের মুহূর্ত ধারণ করা বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে, যদিও এই ভিডিওগুলোর সত্যতা এখনও যাচাই করা হয়নি।

সিএনএন জানিয়েছে, কয়েকদিন আগে ভেনেজুয়েলার উপকূলে একটি বন্দরে ড্রোন হামলা চালিয়েছিল সিআইএ। ওই বন্দরে মাদক পাচারকারীরা কার্যক্রম চালাতো বলে আমেরিকার কাছে খবর ছিল। সেই ঘটনার প্রেক্ষিতেই হামলা চালানো হয়েছিল বলে জানানো হয়।

তবে শনিবার ভোরের বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। প্রশ্ন উঠছে, এটি কি কোনো মিসাইল আক্রমণ, বোমা বিস্ফোরণ নাকি দুর্ঘটনার কারণে ঘটে গেছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং স্থানীয় প্রশাসনের তরফে এখনও কিছু বলা হয়নি।

Related Articles