এক গ্লাস মদ্যপানও হতে পারে প্রাণঘাতী, দেশি বা বিদেশি যেকোনও মদই ডেকে আনছে ক্যানসার
এমনকি দিনে মাত্র এক গ্লাস বা সামান্য মদ্যপানও ভারতে মুখগহ্বরের ক্যানসারের ঝুঁকি প্রায় ৫০ শতাংশ বাড়িয়ে দিতে পারে।
Truth Of Bengal: মদ্যপানের অভ্যাস এবং মুখগহ্বরের ক্যানসারের (Oral Cancer) মধ্যে সরাসরি ও ভয়াবহ যোগসূত্র খুঁজে পেলেন ভারতের ক্যানসার বিশেষজ্ঞরা। মুম্বইয়ের টাটা মেমোরিয়াল সেন্টারের (TMC) এক সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—মদ্যপানের কোনো ‘নিরাপদ মাত্রা’ নেই। এমনকি দিনে মাত্র এক গ্লাস বা সামান্য মদ্যপানও ভারতে মুখগহ্বরের ক্যানসারের ঝুঁকি প্রায় ৫০ শতাংশ বাড়িয়ে দিতে পারে।
Is Alcohol and Smokeless Tobacco Responsible for 62% of Mouth Cancer Cases in India? New Delhi, Dec 24 (NationPress) A recent study indicates that over 60% of mouth
cancer cases in India are driven by alcohol consumption and smokeless tobacco… https://t.co/EdK9xdNVRm pic.twitter.com/BJVEGmuchG— NationPress (@np_nationpress) December 24, 2025
বিখ্যাত চিকিৎসাবিজ্ঞান বিষয়ক পত্রিকা ‘BMJ Global Health’-এ প্রকাশিত এই গবেষণায় জানানো হয়েছে, বিয়ার, হুইস্কি বা ওয়াইনের পাশাপাশি দেশি মদ, মহুয়া, তাড়ি বা থরার মতো স্থানীয়ভাবে তৈরি পানীয় এই রোগের ঝুঁকি কয়েক গুণ বাড়িয়ে দেয়। বিশেষ করে স্থানীয় বা ঘরোয়া পদ্ধতিতে তৈরি মদ সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ। গবেষকদের মতে, এই পানীয়গুলোর অনিয়ন্ত্রিত উৎপাদন এবং উচ্চ অ্যালকোহল ঘনত্ব (৯০ শতাংশ পর্যন্ত) মুখগহ্বরের কোমল টিস্যুগুলোর চরম ক্ষতি করে।
এই গবেষণায় প্রথমবারের মতো প্রমাণিত হয়েছে যে, তামাক সেবন এবং মদ্যপান—এই দুটি অভ্যাস একসাথে থাকলে ক্যানসারের ঝুঁকি ৪ গুণ বৃদ্ধি পায়। চিকিৎসকদের মতে, অ্যালকোহলে থাকা ইথানল মুখগহ্বরের ভেতরের আবরণের চর্বিস্তর পরিবর্তন করে দেয়, যার ফলে তামাকের বিষাক্ত উপাদানগুলো খুব সহজেই কোষের ভেতরে প্রবেশ করতে পারে।
ভারতে প্রতি বছর প্রায় ১,৪৩,৭৫৯ জন নতুন করে মুখগহ্বরের ক্যানসারে আক্রান্ত হন এবং মৃত্যু হয় প্রায় ৭৯,৯৭৯ জনের। সমীক্ষায় দেখা গেছে, ভারতে প্রতি ১ লক্ষ পুরুষের মধ্যে ১৫ জন এই রোগে আক্রান্ত। দুঃখজনক বিষয় হলো, এই রোগে আক্রান্তদের মাত্র ৪৩ শতাংশ পাঁচ বছর বা তার বেশি সময় বেঁচে থাকেন।
টাটা মেমোরিয়াল সেন্টারের তথ্য অনুযায়ী, ভারতের মোট মুখগহ্বরের ক্যানসারের ঘটনার ১১.৫ শতাংশের জন্য দায়ী মদ্যপান। অরুণাচল প্রদেশ, মেঘালয়, অসম, তেলেঙ্গানা এবং মধ্যপ্রদেশের মতো রাজ্যগুলোতে এই হার ১৫ শতাংশের বেশি। উল্টোদিকে, গুজরাটের মতো রাজ্যে যেখানে মদ্যপান নিষিদ্ধ, সেখানে এই জাতীয় ক্যানসারের ঝুঁকি অনেক কম।
টাটা মেমোরিয়াল সেন্টারের ডিরেক্টর ডাঃ সুদীপ গুপ্ত এবং ডাঃ পঙ্কজ চতুর্বেদী জানিয়েছেন, জনস্বাস্থ্য রক্ষার স্বার্থে তামাকের পাশাপাশি মদ্যপান নিয়ন্ত্রণের নীতি আরও কঠোর করা জরুরি। তাঁদের মতে, তামাক ও অ্যালকোহলের ব্যবহার বন্ধ করা গেলে ভারত থেকে মুখগহ্বরের ক্যানসার প্রায় নির্মূল করা সম্ভব।






