Google Translator: সরাসরি হেডফোন লাগিয়ে শোনা যাবে ভাষার অনুবাদ, দোভাষীর কাজ করবে Google Translator
Alphabet এর তরফে জানানো হয়েছে, যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও উন্নত করার লক্ষ্যে এই ফিচারটি আনা হয়েছে।
Truth of Bengal: সরাসরি হেডফোন কানে লাগিয়ে শোনা যাবে ভাষার অনুবাদ। এবার থেকে Google Translator দোভাষীর কাজ করবে। কারণ, ভাষার অনুবাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ফিচার লঞ্চ করেছে টেক জায়েন্ট Google। এবার থেকে যে কোনো ভাষায় যে কোনো ট্রান্সলেশন বা অনুবাদ সরাসরি হেডফোনের মাধ্যমে শুনতে পারবেন ব্যবহারকারীরা। গোটা প্রক্রিয়াটি হবে রিয়েল টাইমে। বিটা ভার্সনে এই ফিচারটি লঞ্চ করা হয়েছে। Alphabet এর তরফে জানানো হয়েছে, যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও উন্নত করার লক্ষ্যে এই ফিচারটি আনা হয়েছে। এর ফলে ব্যবহারকারীরা ঢ়ে কোনও ব্যক্তির সঙ্গে কথা বলার সময় ট্রান্সলেশন শুনতে পারবেন ৷ এর ফলে কথা বলা আরও সহজ হবে ৷
গুগলের তরফে জানানো হয়েছে, কোনও ব্যক্তি যখন কথা বলছে-Google Translator সেই ব্যক্তির কথা বলার টোন, বিরতি এবং ছন্দ বুঝে সেই ভাবেই টার্গেট ল্যাঙ্গুয়েজে আউটপুট দেবে ৷ নয়া ফিচার ব্যবহার করতে প্রথমে Google Translation App লঞ্চ করতে হবে ৷ সেখান থেকে Live Translation চালু করতে হবে। টার্গেট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে ৷ অর্থাৎ যে ভাষায় শুনতে চান সেই ভাষা বেছে নিন।



