কলকাতা
নেতাজি ইন্ডোরে মাইক বিভ্রাটে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর
Truth Of Bengal: “এটা সাবোটাজ নয় তো?” উসমা প্রকাশ করে বললেন মুখ্যমন্ত্রী। “এর আগের দিনও দেখলাম মাইকের সমস্যা। এমন হলে আমি একশন নেব” জানালেন মুখ্যমন্ত্রী। পুলিশ কি করছে? পার্টির যারা কর্মী রয়েছেন দায়িত্বে তারা কি করছেন? খুব প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন। বি এল এ-দের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ছিল সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এখানেই অনেকেই মুখ্যমন্ত্রীর ভাষণ শুনতে পাচ্ছেন না বলে অভিযোগ করেন। মাইকের সমস্যা নিয়ে মঞ্চ থেকেই ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মাইকের সমস্যার জন্য কিছুক্ষণ বক্তব্য বন্ধ রাখেন মুখ্যমন্ত্রী। কিছুক্ষণ পর অবশ্য সব ঠিক হয়ে যায়।





