ভ্রমণ

নিরিবিলি পরিবেশে সুবর্ণরেখা নদীর তীরে লুকিয়ে আছে আদিবাসী গ্রাম ‘হাতিবাড়ি’

কলকাতা থেকে সড়ক পথে দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার।

Truth of Bengal: গ্রামের প্রকৃতি দেখতে ভালোবাসেন? নাগরিক জীবনযাপনে ক্লান্ত? দুটো দিন নিরিবিলি পরিবেশে ছুটি কাটাতে চাইলে আপনার গন্তব্য হতেই পারে ঝাড়গ্রামের এক আদিবাসী অধ্যুষিত গ্রাম হাতিবাড়ি। কলকাতা থেকে সড়ক পথে দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার।

বাংলা, ঝাড়খণ্ড আর ওড়িশা সীমানায় রয়েছে ঝাড়গ্রামের ছোট্ট আদিবাসী গ্রাম হাতিবাড়ি। গ্রামের এক প্রান্তে কুলকুল শব্দ করে বয়ে চলেছে সুবর্ণরেখা নদী। নদীর তীরে বসে কখন যে সময় কেটে যায় বুঝতেও পারবেন না। অফবিট পর্যটন কেন্দ্র হাতিবাড়ি হল শাল পিয়ালের রাজ্য। ঘন শাল, পিয়ালের জঙ্গল আর নদীর নিবিড় সম্পর্ক হাতিবাড়িকে মোহময় করে তুলেছে।

কীভাবে যাবেন

ট্রেনে আসলে ঝাড়গ্রামে নেমে গাড়ি ভাড়া করে হাতিবাড়ি। আবার ঝাড়গ্রাম থেকে গোপীবল্লভপুর থেকে অটোরিকশায় চেপে আসা যায় হাতিবাড়ি। হাতিবাড়ি থেকে ২০ কিমি দূরে অবস্থিত বৈষ্ণব ধর্মের পীঠস্থান গোপীবল্লভপুর। হাতিবাড়িতে থাকার জন্য আছে বন দফতরের বাংলা, হাতিবাড়ি ফ্রেন্ডস রিট্রিট।

কী দেখবেন

হাতিবাড়ি থেকে ঘুরে আসা যায় ঝিল্লি পাখিরালয়, রামেশ্বর মন্দির, জঙ্গলের ভেতর তপোবন, বাংরিপোসি, বুরুডি হ্রদ, ধারাগিরি ফলস, ব্রাহ্মণকুণ্ড।

Related Articles