মাঠে আলু চাষ করতে ব্যস্ত মাঠে আলু চাষে ব্যস্ত বিজেপি বিধায়ক শীতল কপাট
শুধু চাষের কাজই নই, মাঠেই কাজের ফাঁকে মাটিতে বসে সাধারণ মানুষের জন্য চলতি এএআইআরের ফর্ম পুরনও করতে দেখা গেছে বিজেপি বিধায়ককে।
Truth Of Bengal: ঘাটাল বিধানসভার বিজেপি বিধায়ক শীতল কপাট। ঘাটাল ব্লকের পান্না গ্রামের বাসিন্দা শীতল কপাট।কৃষক পরিবারের ছেলে বলে দাবি করেন ঘাটালের বিজেপি বিধায়ক। তারই একটি চাষের ভিডিওকে ঘিরে ঘাটালে এখন জোর চর্চা শুরু হয়েছে। ভিডিওতে বিজেপি বিধায়ক শীতল কপাটকে দেখা যাচ্ছে মাঠে নিজের জমিতে আলু চাষের কাজে ব্যস্ত। পরনে লুঙ্গি গেঞ্জি সাথে মাথায় গামছা। আরও অন্যান্যদের সাথে জমিতে আলু চাষের কাজে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। শুধু চাষের কাজই নই, মাঠেই কাজের ফাঁকে মাটিতে বসে সাধারণ মানুষের জন্য চলতি এএআইআরের ফর্ম পুরনও করতে দেখা গেছে বিজেপি বিধায়ককে।
এবার তাকে অন্য ভূমিকায় দেখে জোর চর্চা শুরু হয়েছে ঘাটালে। বিজেপি বিধায়কের এহেন ভূমিকাকে ঘাটালের তৃণমূল নেতারা ভোটের আগে নাটক বলে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন। তাদের কথায়, হাতে আর কয়েকটা মাস বাকি তারপরই উনি প্রাক্তন হয়ে যাবেন, তাই এসব নাটক ঘাটালের মানুষ আর খাবে না। তারা ভোটের সময় সঠিক ভাবে ওনাকে বুঝিয়ে দেবে।ঘাটালের মাস্টার প্লান থেকে ঘাটালের উন্নয়নে উনি ও ওনার দল কিছুই করেননি। নেত্রী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিজ উদ্যোগে মাস্টার প্লান সহ একাধিক উন্নয়নের কাজ করছেন।
তবে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট জানান, “আমার বাবা একজন কৃষক চাষবাস করেই আমাদের বড়ো করেছেন।বছরে আমাদের একটাই চাষ, আমরা প্রতিবছর চাষবাসের সাথে যুক্ত থাকি। এর সাথে পার্টির কাজেও নিজেকে যুক্ত রাখি। এসময় চাষের মরসুম, মাঠে কাজের সময় অনেকে SIR এর ফর্ম নিয়ে এসেছেন তা দেখে দিয়েছি।”





