খেলা

Smriti Mandhana: “পারবে কি বাসতে ভালো”… পলাশের প্রেম প্রস্তাবে সম্মতি স্মৃতির

পলাশ মুচ্ছল ইনস্টাগ্রামে সেই বিশেষ মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাঁকে স্মৃতিকে প্রেম নিবেদন করতে দেখা যাচ্ছে।

Truth of Bengal: ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী তারকা স্মৃতি মন্ধানা এবং সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছল এবার গাঁটছড়া বাঁধতে চলেছেন। বিয়ের ঠিক আগে ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে এই যুগল ভাগ করে নিলেন এক হৃদয় ছুঁয়ে যাওয়া মুহূর্ত। পলাশ মুচ্ছল ইনস্টাগ্রামে সেই বিশেষ মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে তাঁকে স্মৃতিকে প্রেম নিবেদন করতে দেখা যাচ্ছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, পলাশ প্রথমে স্মৃতিকে পিচের দিকে নিয়ে যাচ্ছেন। এরপরই তিনি হাঁটু মুড়ে বসে গোলাপের তোড়া এবং আংটি নিয়ে স্মৃতিকে প্রস্তাব দিচ্ছেন। পলাশ তাঁর পোস্টের ক্যাপশনে লিখেছেন, “শি সেড ইয়েস” (সে রাজি)।

স্মৃতি মন্ধানাও সম্প্রতি ইনস্টাগ্রামে একটি মজার পোস্টের মাধ্যমে তাঁদের বাগদানের খবর নিশ্চিত করেছেন। একটি রিল ভিডিওতে স্মৃতিকে হাত তুলে বাগদানের আংটিটি দেখাতে দেখা যায়। তাঁর সতীর্থ জেমিমা রড্রিগেজকে সেখানে বলতে শোনা যায়, “ভাই, বহুত খুশ লাগ রাহা হ্যায়। বাত ক্যায় হ্যায়?” (ভাই, তোমাকে খুব খুশি দেখাচ্ছে। ব্যাপার কী?)। ভিডিওটিতে স্মৃতি মন্ধানার বিশ্বকাপজয়ী দলের সতীর্থ শ্রেয়াঙ্কা পাটিল, রাধা যাদব এবং অরুন্ধতী রেড্ডিকেও উপস্থিত থাকতে দেখা যায়।

 

View this post on Instagram

 

A post shared by Palaash Muchhal (@palash_muchhal)

ভিডিওতে ভারতীয় ক্রিকেটাররা ২০০৬ সালের ছবি ‘লাগে রাহো মুন্না ভাই’-এর ‘সমঝো হো হি গয়া’ গানটির তালে নাচতেও দেখা যায়। স্মৃতিও অভিনেতা সঞ্জয় দত্তের কণ্ঠে ঘোষণা করেন, “কার্ড ছাপওয়া লে। সুট সিলওয়া লে,” (কার্ড ছাপিয়ে নাও, সুট সেলাই করিয়ে নাও)।

ভারতীয় মহিলা ক্রিকেট দলের ওয়ানডে বিশ্বকাপ জেতার পরই পলাশ স্মৃতির সঙ্গে এই বিশাল জয় উদযাপন করতে যোগ দিয়েছিলেন। বিশ্ব কাপ ট্রফিসহ স্মৃতির একটি ছবি শেয়ার করে সঙ্গীত পরিচালক-চলচ্চিত্র নির্মাতা পলাশ ইনস্টাগ্রামে লিখেছিলেন, “সবসে আগে হ্যায় হাম হিন্দুস্তানি।” জানা যায়, সাধারণ সামাজিক ও পেশাগত বৃত্তের মাধ্যমেই পলাশ এবং স্মৃতির মধ্যে যোগাযোগ তৈরি হয় এবং ২০২৪ সালে তাঁরা সম্পর্কে থাকার বিষয়টি নিশ্চিত করার পর তাঁদের প্রেম প্রকাশ্যে আসে।

Related Articles