রাজ্যের খবর

জনপ্লাবনে ভাসল শান্তিকুঞ্জ! ব্যারিকেড সরিয়ে মানুষের মাঝে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু

শান্তিকুঞ্জ থেকে কলকাতা! জনপ্লাবনে ভেসে কাঁথি ছাড়লেন শুভেন্দু, কোলাঘাটেও উপচে পড়া ভিড়

Truth of Bengal: বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবার নিজের খাস তালুক কাঁথিতে পা রেখেছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু রবিবার বিকেল হতেই দেখা গেল এক অভূতপূর্ব দৃশ্য। শান্তিকুঞ্জের সদর দরজা থেকে শুরু করে পাড়ার মোড়, যত দূর চোখ যায় শুধু মানুষের মাথা। বাড়ির ছাদ, বারান্দা, কার্নিশ; কোথাও তিল ধারণের জায়গা নেই। সেই ভিড় ঠেলে সাধারণ মানুষের সঙ্গে হাত মিলিয়ে, আশীর্বাদ নিয়ে আবারও কলকাতার পথে রওনা দিলেন ‘মেদিনীপুরের ভূমিপুত্র’।

“ব্যারিকেড চাই না”: সৌজন্যের নয়া নজির

এদিন সকাল থেকেই শান্তিকুঞ্জের সামনে মানুষের ভিড় সামলাতে পুলিশ প্রশাসন গার্ডরেল ও ব্যারিকেড দিয়ে নিরাপত্তা বেষ্টনী তৈরির চেষ্টা করেছিল। কিন্তু খোদ মুখ্যমন্ত্রী এবং তাঁর বাবা শিশির অধিকারীর পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, মানুষের মাঝে কোনও পাঁচিল তোলা যাবে না। ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়, ফলে ঘরের ছেলেকে একদম কাছ থেকে দেখার সুযোগ পান অনুগামীরা।

 

View this post on Instagram

 

A post shared by Truth Of Bengal (@truth_of_bengal)

উপহারের ডালি: চিতা থেকে শঙ্খ

মুখ্যমন্ত্রীকে দেখতে এদিন ভিড় জমিয়েছিলেন দূর-দূরান্তের মানুষ। কলকাতার দমদম থেকে এক অনুরাগী ব্রোঞ্জের তৈরি একটি চিতার মূর্তিও নিয়ে এসেছিলেন প্রিয় নেতার জন্য। কেউ হাতে শঙ্খ নিয়ে উলুধ্বনি দিচ্ছিলেন, কেউ বা গেরুয়া আবির উড়িয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগানে আকাশ-বাতাস কাঁপিয়ে দিচ্ছিলেন। প্রতিবেশীরাও এই ঐতিহাসিক মুহূর্ত মোবাইলবন্দি করতে ব্যস্ত ছিলেন বাড়ির ছাদ থেকে।

পুরনো গাড়িতেই ‘নতুন’ যাত্রা

বিকেলের দিকে যখন সাদা পাঞ্জাবি আর গেরুয়া উত্তরীয় পরে শুভেন্দু শান্তিকুঞ্জ থেকে বের হলেন, তখন মানুষের উচ্ছ্বাস বাঁধ ভেঙে যায়। ভিড় সামলে কোনওরকমে নিজের সেই অতি পরিচিত পুরনো কালো এসইউভি (SUV) গাড়ির কাছে পৌঁছন তিনি। মুখ্যমন্ত্রী হয়েও আড়ম্বরহীন এই সাদাসিধে মেজাজ নজর কেড়েছে সবার। গাড়িতে ওঠার আগে অসংখ্য মানুষের সঙ্গে হাত মেলান তিনি, গ্রহণ করেন তাঁদের শুভেচ্ছা ও পুষ্পস্তবক।

রাস্তাজুড়ে শুধুই অভিনন্দন

কাঁথি থেকে কলকাতার এই যাত্রাপথও ছিল বর্ণময়। কাঁথি শহরে গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের অভিবাদন গ্রহণ করেন শুভেন্দু। এরপর কোলাঘাটেও মুখ্যমন্ত্রীর কনভয় থমকে যায় জনজোয়ারের চাপে। সেখানেও রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষের সঙ্গে হাত মিলিয়ে জনসংযোগ সারেন তিনি। বাংলার ইতিহাসে কোনও মুখ্যমন্ত্রীর নিজের বাড়িতে ফেরার এমন উন্মাদনা শেষ কবে দেখা গিয়েছে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Related Articles