রাজ্যের খবর

ছাদে পড়তে যাওয়াই হল কাল! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসপাতালে ভর্তি নাবালিকা

এই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বড় বাজার এলাকায়।

সুমন মণ্ডল, ঘাটাল: সামনেই বার্ষিক ফাইনাল পরীক্ষা। শীতে ছাদে বই নিয়ে পড়তে বসেছিল নাবালিকা। বাড়ির পাশ থেকে গিয়েছে ৩৩ হাজার ভোল্টের ইলেকট্রিকের তার। ভুল বশত কোনও কারণে সেই তারের সংস্পর্ষে এসে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঝলসে যায় নাবালিকা। ইলেকট্রিকের লাইন সরানোর দাবিতে রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ এলাকায়।

এই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বড় বাজার এলাকায়। জানা যায় আলিয়া খাতুন নামে সপ্তম শ্রেণীর ছাত্রী সামনেই তার অ্যানুয়াল পরীক্ষা। শীতের সময়ে বাড়ির ছাদে বই নিয়ে পড়তে বসেছিল। আর সেটাই হল তার কাল। বাড়ির পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের ইলেকট্রিকের তারে ঝলসে যাই আলিয়া। বিকট শব্দ শুনতে পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে আলিয়াকে উদ্ধার করে প্রথমে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে দ্রুত পাঠানো হয় মেদনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক

বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের গোসাই বাজার এলাকায় পথ অপরাধ করে এলাকার মানুষজন। ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা থানার পুলিশ।

Related Articles