কলকাতারাজ্যের খবর
বুথ লেভেল অফিসারদের চাপ কমাতে নয়া উদ্যোগ সিইও দফতরের
সোমবারই জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি পাঠাচ্ছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।
Truth Of Bengal: বুথ লেভেল অফিসারদের উপর বাড়তি কাজের চাপ ও মানসিক হয়রানির অভিযোগের পর অবশেষে পদক্ষেপ নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। এসআইআর ফর্ম বিতরণ ও আপলোড সংক্রান্ত সমস্যার জেরে এবার জাতীয় নির্বাচন কমিশনের কাছে ক্ষমতা বণ্টনের প্রস্তাব পাঠানো হচ্ছে।
সূত্রের খবর, সোমবারই জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি পাঠাচ্ছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। সেই চিঠিতে প্রস্তাব করা হয়েছে বিএলওদের পাশাপাশি ইআরও এবং এইআরও দেরও ফর্ম আপলোডের ক্ষমতা দেওয়া হোক।






