রাজ্যের খবর

নলহাটিতে শুটআউট, গুলিবিদ্ধ মহিলা ভর্তি হাসপাতালে

বিউটি পার্লার থেকে বাড়ি ফেরার সময় এই হামলার শিকার হন তিনি।

Truth Of Bengal: নলহাটিতে শুটআউটের ঘটনা ঘটেছে। শনিবার রাত পৌনে ৯টার দিকে নলহাটি পশ্চিম বিধুপাড়ার বাসিন্দা সীমা খানের বাড়ির গেটে ঢোকার সময় দুষ্কৃতীরা চার রাউন্ড গুলি চালায়। বিউটি পার্লার থেকে বাড়ি ফেরার সময় এই হামলার শিকার হন তিনি। স্থানীয় ও পুলিশ তড়িঘড়ি সীমাকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পরিবারের অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে সীমা খানের স্বামীর সঙ্গে বিবাদ চলছিল। তাঁর এক আত্মীয় মনিরা খাতুন জানান, এই ঘটনার সঙ্গে স্বামী জড়িত থাকতে পারে। তবে পুলিশ এখন পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। রাতের শহরে এই হামলার ঘটনায় নলহাটিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো ঘটনার উদ্দেশ্য এবং দোষীদের শনাক্ত করার চেষ্টা করছে।

এদিকে, মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার এলাকায় দীর্ঘ ১০ বছর চলা নাবালিকা ধর্ষণ মামলায় অবশেষে সাজা ঘোষণা করেছে আদালত। পাহাড়পুর পমাইপুর এলাকার বাসিন্দা সাকিফুল শেখকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

Related Articles