Uluvriya-1 Primary School: হাওড়ার প্রাথমিক বিদ্যালয়ের চার শিক্ষকই বিএলও, পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চিত
জানা গিয়েছে, ওই স্কুলে প্রায় শতাধিক ছাত্রছাত্রী রয়েছে। এবং পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাসও রয়েছে।
Truth of Bengal: ‘এসআইআরে’র কাজ চলছে। এই কাজে বিএলও হিসেবে নিযুক্ত আছেন সরকারি কর্মীরা। আর একই স্কুলের চারজন শিক্ষকই যদি বিএলও’র কাজে নিযুক্ত হন তাহলে অনিশ্চিত হয়ে পড়বে পঠনপাঠন। এমনই ঘটনার খবর প্রকাশ্যে এসেছে হাওড়ার উলুবেড়িয়া-১ ব্লকের পূর্ব তপনা প্রাথমিক বিদ্যালয়ে। জানা গিয়েছে, ওই স্কুলে প্রায় শতাধিক ছাত্রছাত্রী রয়েছে। এবং পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাসও রয়েছে।
কিন্তু বিএলএ-দের লিস্ট প্রকাশিত হতে দেখা গেছে এই স্কুলের চারজনই বিএলও হিসেবে দায়িত্ব পেয়েছেন। ফলে স্কুল ছেড়ে কাজের সময়ে প্রত্যেক বিএলকে’ই বাড়ি বাড়ি গিয়ে এসআইআরের ফর্ম দিয়ে আসতে হবে। অথচ স্কুলও বন্ধ রাখা যাবে না। মিড ডে মিলও বন্ধ রাখা যাবে না। এই বর্তমান পরিস্থিতিতে স্কুল চালাবে কে উঠছে সে প্রশ্নও। শিক্ষক প্রভাস চন্দ্র পাখিরা বলেন, আমরা স্কুলের চার শিক্ষকই বিএলও হিসেবে দায়িত্ব পেয়েছি। আমরা তো এই কাজে প্রত্যেকেই ব্যস্ত থাকব। কিভাবে স্কুলটা চালাব বুঝতে পারছি না। স্কুলের বাচ্চাদের পড়াশোনা রয়েছে। মিড ডে মিল রয়েছে। ভেবে পাচ্ছিনা কিভাবে কি করব।






