কলকাতা

“আমরা ধরে ফেলেছি”, SIR প্রতিবাদের মঞ্চে কী ধরে ফেলার কথা বললেন মুখ্য়মন্ত্রী?

ধর্মতলা থেকে জোড়াসাঁকো পর্যন্ত হাঁটেন সকলে। এরপর মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো একাধিক ইস্যুতে আক্রমণ করেন বিজেপিকে।

Truth Of Bengal: এসআইআরের বিরোধিতা করে মঙ্গলবার কলকাতার রাজপথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদে নামে তৃণমূল কংগ্রেস। মিছিলে যোগ দিয়েছেন দলের সকল স্তরের নেতারা। ধর্মতলা থেকে জোড়াসাঁকো পর্যন্ত হাঁটেন সকলে। এরপর মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো একাধিক ইস্যুতে আক্রমণ করেন বিজেপিকে। মুখ্যমন্ত্রী দাবি করেন যে ঘাসফুল শিবির ধরে ফেলেছে গেরুয়া শিবিরের নাম বাদ দেওয়ার খেলা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দেশ স্বাধীন হয়েছিল ১৯৪৭ সালে। এতদিন পর প্রমাণ দিতে হবে নাগরিকত্বের? একসময়ে বিজেপি সরকার আধার কার্ড তৈরি করিয়েছিল টাকা দিয়ে। এখন বলছে তা নাগরিকত্বের প্রমাণপত্র নয়। এরা নির্বাচনে জিতবে না যদি ২ কোটি নাম বাদ না দেয়।” এরপরই তিনি দাবি করেন, “আমরা ধরে ফেলেছি এই নাম বাদ দেওয়ার খেলা। যেমন ইচ্ছে নাম বাদ দিয়েছে বিহারে।”

প্রসঙ্গত, এসআইআরের বিরুদ্ধে প্রথম থেকেই আওয়াজ তুলেছিল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের অন্যান্য প্রভাবশালী নেতারা, সকলেই এর তীব্র নিন্দা করেছেন। তবে বাংলার মাটিতে এসআইআর হওয়ার কথা ঘোষণা হওয়ার পর থেকেই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। তার উপর পরিস্থিতি আরো খারাপ হয়ে ওঠে যখন বেশ কয়েকজন নাগরিক এর আতঙ্কে আত্মঘাতী হন। ঘাসফুল শিবিরের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয় যে একজন বৈধ ভোটারের নাম যদি তালিকা থেকে বাদ পড়ে, তাহলে আন্দোলন হবে দিল্লির বুকে। যদিও বিজেপি তৃণমূলের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করে এবং দাবি করে যে সাধারণ মানুষকে আতঙ্কিত করছে তৃণমূল।

Related Articles