চোট সারিয়ে মাঠে ফিরলেও ব্রাজিল দলে নেই নেইমার, কারণ কী?
এদিকে ২০২২ সালের বিশ্বকাপের পর এই আবার জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেলেন ফাবিনিও।
Truth Of Bengal: চলতি মাসে কার্লো আনসেলত্তির দল ব্রাজিল দুটি প্রদর্শনী ম্যাচ খেলবে। আফ্রিকার দুটি দেশের বিপক্ষে লন্ডন ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচে নেইমারকে ছাড়াই ২৬ জনের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনসেলত্তি। এবারের এই ম্যাচে ব্রাজিল কোচ তাঁর দলে এমন তিন ফুটবলারকে স্থান দিয়েছেন, যাঁরা এর আগে কখনও আনসেলত্তির দলের হয়ে ম্যাচ খেলেননি। এই তিনজন ফুটবলার হলেন, পালমেইরাসের স্ট্রাইকার ভিতর রক, আল ইত্তিহাদের ৩২ বছর বয়সী মিডিও ফাবিনিও এবং বাহিয়ার লেফট ব্যাক লুসিয়ানো।
এদিকে ২০২২ সালের বিশ্বকাপের পর এই আবার জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেলেন ফাবিনিও। তবে আনসেলত্তির অধীনে এবারই প্রথম খেলবেন ফাবিনিও ও লুসিয়ানো। অপর দিকে চোট সারিয়ে আবার স্যান্টোসের হয়ে গত রবিবার মাঠে নেমেছিলেন নেইমার। তাঁকে এই স্কোয়াডে দলে রাখেননি আনসেলত্তি।
নেইমারকে দলে না রাখার প্রসঙ্গে আনসেলত্তি বলেন, ‘নেইমারের সঙ্গে আমার এই বিষয়ে কথা হয়নি। দেখা যাক সে কবে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে নামতে পারেন।’






