জাঁকিয়ে শীত নয়, ফের বৃষ্টির ভ্রুকুটি দক্ষিণবঙ্গে! কী জানালো আবহাওয়া দফতর?
উষ্ণতার এই ওঠানামা অব্যাহত থাকবে
Truth Of Bengal: অক্টোবরের শেষ থেকে নভেম্বরের শুরু, এই সময়ে হালকা শীতের অনুভূতি এলেও তা স্থায়ী হচ্ছে না। আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে এখনই জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। কারণ একটানা নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে। যার ফলে উষ্ণতার এই ওঠানামা অব্যাহত থাকবে এবং পূর্ণাঙ্গ শীতের জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে (Weather Update)। এর মাঝেই ফের বৃষ্টির ভ্রুকুটি দেখা দিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
আরও পড়ুনঃ ধনুর লাভের দিন, মেষের জন্য সতর্কতা, কুম্ভের প্রেমে চমক! কী আছে আপনার ভাগ্য়ে?
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও আগামীকাল অর্থাৎ বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। বঙ্গোপসাগরের ওপরে ফের একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে এবং তার সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। যদিও এই পরিস্থিতি দক্ষিণবঙ্গে সরাসরি বড়সড় প্রভাব ফেলবে না, তবুও এর প্রভাবে বুধবার থেকে বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। এই বৃষ্টি চলবে বুধবার এবং বৃহস্পতিবার, এই দু’দিন ধরে। (Weather Update)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাবে। এর থেকেই সৃষ্টি হবে বৃষ্টি। বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। বিশেষত উপকূলবর্তী জেলাগুলিতে এর প্রভাব বেশি দেখা যাবে। (Weather Update)
জেলাভিত্তিক পূর্বাভাসের দিকে নজর দিলে দেখা যায়, বুধবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। এরপর বৃহস্পতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এমনকি শুক্রবারও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। শনিবার থেকে অবশ্য বৃষ্টির প্রকোপ কমবে এবং আবহাওয়া আবার শুষ্ক হয়ে উঠবে।
অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাই মোটামুটি শুষ্ক থাকবে। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলে বজ্রবিদ্যুৎসহ সামান্য বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আকাশ পরিষ্কার এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। (Weather Update)






