Grokipedia: Wikipedia-কে টক্কর দিতে এআই প্রযুক্তি নির্ভর Grokipedia আনল মাস্কের সংস্থা
মানুষ-নির্ভর প্ল্যাটফর্মে মতাদর্শের প্রভাব থাকে। কিন্তু, Grokipedia-এর কনটেন্ট সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি ও যাচাই করা হয়েছে।
Truth of Bengal: ধনকুবের এলন মাস্কের সংস্থা xAI আনল Grokipedia। সরাসরি Wikipedia-কে টক্কর দিতে এলন মাস্কের সংস্থা সম্পূর্ণ বিনামূল্যে এই নতুন ধরনের AI-powered online encyclopedia এনেছে। মাস্কের দাবি, এটি হবে ‘a massive improvement over Wikipedia। এখানে পক্ষপাত বা মানবজনিত ভুল থাকবে না।’ এলন মাস্কের দাবি, ‘AI-generated encyclopedia is super important for civilisation। মানুষ-নির্ভর প্ল্যাটফর্মে মতাদর্শের প্রভাব থাকে। কিন্তু, Grokipedia-এর কনটেন্ট সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি ও যাচাই করা হয়েছে। তার ফলে এতে রাজনৈতিক বা মতাদর্শগত পক্ষপাত থাকবে না। Grokipedia আসলে xAI-এর বড় লক্ষ্য। যার টার্গেট, ‘helping humanity better understand the universe’— এর অংশ। অর্থাৎ, মানুষের জ্ঞান ও অনুসন্ধানকে সহজতর করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
বর্তমানে Grokipedia-এর অনেক কনটেন্ট Wikipedia থেকে নেওয়া, যেখানে নীচে ছোট ডিসক্লেমার দেওয়া থাকে— ‘Adapted from Wikipedia, licensed under Creative Commons Attribution-ShareAlike 4.0 License।’ তবে মাস্ক জানিয়েছেন, ২০২৫ সালের শেষ নাগাদ Grokipedia সম্পূর্ণ নিজস্ব কনটেন্ট তৈরি করবে এবং তা আর Wikipedia-র ওপর নির্ভর করবে না।
Grokipedia দেখতে অনেকটা উইকিপিডিয়ার মতো হলেও মূল ব্যবস্থাটা আলাদা। এখানে ব্যবহারকারীরা সরাসরি কোনও লেখা সম্পাদনা করতে পারবেন না। বদলে তাঁরা ভুল তথ্য flag করতে পারেন বা suggest edits দিতে পারেন। সব আর্টিকেলই AI দ্বারা তৈরি বা যাচাই করা এবং প্রতিটির সঙ্গে ‘Fact-checked by Grok’ লেবেল থাকবে। সঙ্গে থাকবে সর্বশেষ আপডেটের সময়ও। এখন পর্যন্ত Grokipedia কেবল ওয়েব ব্রাউজারে ব্যবহার করা যাচ্ছে।






