মুম্বাইকে গিলে ফেলতে চায়, শাহকে ‘অ্যানাকন্ডার’ সাথে তুলনা উদ্ধবের
প্রথমটি কিভাবে ঝড়ের গতিতে জমি দখল করে পার্টি অফিস বানাচ্ছে গেরুয়া শিবির এবং দ্বিতীয়টি মুম্বাইয়ের জিজামাতা পার্কে আনা নতুন অ্যানাকন্ডা নিয়ে।
Truth Of Bengal: বিতর্কিত মন্তব্য মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তথা শিব সেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের। কী বললেন তিনি? সোমবার দলের মুখপত্র ‘সামনা’য় প্রকাশিত দুটি প্রতিবেদন তিনি তুলে ধরেন। প্রথমটি কিভাবে ঝড়ের গতিতে জমি দখল করে পার্টি অফিস বানাচ্ছে গেরুয়া শিবির এবং দ্বিতীয়টি মুম্বাইয়ের জিজামাতা পার্কে আনা নতুন অ্যানাকন্ডা নিয়ে। দুটিকে মিলিয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তুলনা করেন অ্যানাকন্ডা সাপের।
উদ্ধব ঠাকরে বলেন, “যেভাবে সবকিছু নিজের রাস্তায় আসলে গিলে ফেলে অ্যানাকন্ডা, সেভাবেই ওরা গিলে ফেলতে চাইছে মুম্বাইকে।” তবে এখানেই শেষ নয়। এর সঙ্গে তিনি বিজেপি নেতাদের তুলনা করেন আফগান হামলাকারী আহমেদ শাহ আবদালির সঙ্গে। উদ্ধব ঠাকরে বলেন, “আসলে আবার ফিরে এসেছে আবদালি। এবার গুজরাট ও দিল্লি থেকে।” এরপর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “যদি তারা চেষ্টা করে আমাদের শহর দখল করার, তাহলে আমাদের মাটিতেই তাদের কবর তৈরি হবে।”
এছাড়া ফের ভোট চুরি নিয়ে আওয়াজ তোলেন উদ্ধব ঠাকরে। তিনি বলেন, “গণতন্ত্রের সরকারকে নির্বাচন করেন ভোটাররা। কিন্তু আজ ভোটারদের নির্বাচন করছে সরকার। নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলা দায়ের করা উচিত ভুয়ো ভোটারদের অপব্যবহারের জন্য। লোকসভা নির্বাচন জিতে কেন্দ্রে সরকার তৈরি করে আমরা মামলা দায়ের করব নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে এবং তাদের তোলা হবে কাঠগড়ায়।” এরপর প্রেরুয়া শিবিরের ‘আত্মনির্ভর ভারত’ স্লোগানের প্রসঙ্গ টেনে এনে উদ্ধব বলেন, “আত্মনির্ভর ভারতের ডাক দিয়েছিল ওরা। কিন্তু এখনও স্বনির্ভর হতে পারেনি। কারণ দল ভাঙায় ও ভোট চুরি করে তারা। ওরা এক ভুল রাজনৈতিক দল স্বঘোষিত দেশপ্রেমীদের।”




