দেশ

কুর্নুল বাস কাণ্ড: শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, ঘোষণা আর্থিক সাহায্যের

Truth Of Bengal: শুক্রবার ভোরে যে দুর্ঘটনা ঘটেছে ঘটেছে কুর্নুল জেলায়, তা দেখে শিউরে উঠেছে অন্ধ্রপ্রদেশ সহ গোটা ভারতবর্ষ। একাধিক মানুষের প্রাণ হারানোর খবরে শোকাহত গোটা দেশ। এমন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কী করলেন তিনি? মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে দেওয়ার পাশাপাশি আহতদের জন্য ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।

আরও পড়ুনঃ স্বস্তি-অস্বস্তির মাঝে শুভেন্দু! হারালেন রক্ষাকবচ, খারিজ হল ১৫ মামলা

পিএমও অফিসের এক্স হ্যান্ডেল থেকে শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ” অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি খুবই শোকাহত। এই কঠিন সময়ে আমার সমবেদনা ক্ষতিগ্রস্ত মানুষ এবং তাদের পরিবারের প্রতি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।” এরপরই আর্থিক সহায়তার কথা জানানো হয়। পোস্টে লেখা হয়েছে, “নিহতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে দেওয়া হবে এবং আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।”

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

প্রসঙ্গত, দুর্ঘটনাটি ঘটে শুক্রবার ভোর সাড়ে তিনটে নাগাদ চিন্নাটেকুর গ্রামের কাছে। বাইকের সঙ্গে সংঘর্ষের পর হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুগামী বাসটিতে আগুন লাগে। অনেকে জানালা ভেঙে লাফ মারলেও অনেকে পারেননি। খবর পাওয়ামাত্র সেখানে ছুটে আসেন স্থানীয়রা এবং আগুন নেভানোর চেষ্টা করেন। দমকলকে খবর দেওয়া হয়। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি, কারণ আগুন নিয়ন্ত্রণে আনার আগেই প্রায় পুরোপুরি ক্ষতবিক্ষত হয়ে যায় বাসটি। এক সংবাদমাধ্যম অনুযায়ী, শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৫ জন। রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু মুখ্যসচিব ও অন্য শীর্ষ আধিকারিকদের নির্দেশ দিয়েছেন উদ্ধারকাজ পরিদর্শনের। পাশাপাশি, আহতদেরও সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন।

Related Articles