রাজ্যের খবর

মিরিকের নলদাড়ায় খাদে পড়ল যাত্রী বোঝাই গাড়ি, মৃত ৩

Truth Of Bengal:  ফের দুর্ঘটনা! মিরিকের নলদাড়ায় খাদে পড়ল এক যাত্রী বোঝাই গাড়ি। এই ঘটনায় মৃত্য়ু হয়েছে ৩ জনের। আহত প্রায় ১৬ জন যাত্রী।

আরও পড়ুনঃCurry Leaves: কম বয়সে চুল পেকে বুড়ো হওয়া আর নয়! ঘরেই বানান ‘ম্যাজিক’ কারিপাতার সেরাম

জানা যায়, প্রত্যেক দিনের মতো বুধবার যাত্রী নিয়ে যাচ্ছিল গাড়িটি। ওই চার চাকা গাড়িটিতে চালকসহ মোট ১৯ জন যাত্রী ছিল। তাদেরকে নিয়ে নেপালের কাকরভিটা থেকে মিরিকের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর মিরিকের কাছে নলদাড়ায় পৌঁছতেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে প্রায় ১৫০ ফিট নীচে খাদে পড়ে যায় গাড়িটি। এই ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

এই দেখে তড়িঘড়ি স্থানীয়েরা খবর দেয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মিরিক ও পানিঘাটা ফাঁড়ির পুলিশ। এরপর পুলিশ পৌঁছে প্রথমে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং পরবর্তীতে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের চিকিৎসা চলছে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতাল ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। এই দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে আহত হয়েছে ১৬ জন যাত্রী। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পরেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles