রাজ্যের খবর

বাড়িতে ঢুকলো চিতা! তুলে নিয়ে গেল এক গৃহপালিত পশুও, আতঙ্কে গ্রামবাসী

Truth Of Bengal: ফের লোকালয়ে চিতা! তুলে নিয়ে গেল এক গৃহপালিত পশুও। বুধবার সকালে এমনই ঘটনার ঘটে ডুয়ার্সে।

আরও পড়ুনঃ মূল্যবৃদ্ধি-অনলাইন রিটেলের চাপে ভাতৃদ্বিতীয়ার বাজারে মন্দা! হতাশ খুচরো ব্যবসায়ীরা

জানা যায়, একটি বাড়িতে খাবারের খোঁজে ঢুকে পড়েছিল লেপার্ডটি। সেখান থেকে একটি ছাগল তুলে নিয়ে যায় প্রাণীটি। পরে সেই ছাগলের দেহ উদ্ধার হয়। ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মাদ্রাসা মোড় এলাকার ঘটনা। ঘটনায় সমগ্র এলাকায় লেপার্ডের আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। চিতাটিকে ধরতে ওই এলাকায় বনদফতরের তরফে খাঁচা বসানোর দাবি জানিয়েছেন বাসিন্দারা।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

বনদফতরের তরফে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস যাওয়া হয়েছে। জানা যায়, ওই এলাকায় একটি ছোট চা বাগান রয়েছে। বাসিন্দাদের অনুমান ওই চা বাগানের মধ্যেই আশ্রয় নিয়ে রয়েছে লেপার্ডটি। আর এদিন সকালে একটি চিতাটি ওই চা বাগান লাগোয়া একটি বাড়িতে ঢুকে একটি ছাগলকে তুলে নিয়ে যায়। পরে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করলে চা বাগানের মধ্যে ওই ছাগলের ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায়। উল্লেখ্য, এর আগেও ওই এলাকায় এই রকমের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

Related Articles