খেলা

সিএসজেসির লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পাচ্ছেন লিয়েন্ডার ও দিলীপ

Truth Of Bengal:  প্রতি বছরের মত চলতি বছরেও এবং আমার ট্রি কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব তাঁদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করবে। এই উপলক্ষ্যে গত ১৬ অক্টোবর এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ময়দানের কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের তাঁবুতে। সেখানেই ঘোষণা ক্লাব কর্তারা ঘোষণা করেন ২০২৫ সালে কারা সিএসজেসির পুরস্কার পাবেন। এবং কোন কোন অতিথি এই বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

আরও পড়ুনঃ বাংলাদেশি জলসীমা অতিক্রম, আটক ১৪ ভারতীয় মৎস্যজীবী‌

এবারের আমার ট্রি কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ২৪ অক্টোবর। অনুষ্ঠানটি হবে রাজারহাটের শান্তিবন লন ও ব্যাঙ্কওয়েট হলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় ক্রীড়া জগতের তিন নক্ষত্র। এরা হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, লিয়েন্ডার পেজ এবং দিলীপ তিরকে। অনুষ্ঠানটি শুরু হবে বিকাল ৪ ঘটিকায়।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

চলতি বছরের লাইফ টাইম সম্মানে ভূষিত হচ্ছেন দিলীপ তিরকে, লিয়েন্ডার পেজ। এছাড়া বিশেষ সম্মান পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।  এবং বিভিন্ন খেলায় বছরের সেরা খেলোয়াড়দের বাছাই করে তাঁদেরও সম্মাননা জানানো হবে। এরা হলেন, ঐহিকা মুখোপাধ্যায়, সর্বার্থ মানি, কিবু ভিকুনা, আকাশদীপ, শুভাশিস বসু, সঙ্গিতা বাসফোর, রবি হাঁসদা, সতায়ু মণ্ডল, মৌমিতা মণ্ডল, প্রতিষ্ঠা সামন্ত, অভিনব সাউ, সুয়েটা ব্রহ্মচারী, সুমন বর্মণ, সাথী মুখোপাধ্যায়, অভয় এক্কা এবং কুণাল দাস।