Truth Of Bengal: আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে বিহারে প্রতিদিন উত্তেজনা বাড়ছে। আর কদিন পরই মসনদ দখলের লড়াইয়ে নামবেন লালু-নীতিশরা। তবে এই আবহাওয়াও এই প্রশ্ন ঘোরাফেরা করছে যে ফের এনডিএ জোট জিতলে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবেন কি না। ওয়াকিবহাল মহলের অনেকেই মনে করছেন, এবার সেই সম্ভাবনা নেই কারণ এনডিএ জোট পরাজিত হবে। আবার অনেকাংশের মত, যে এনডিএ আবারও জিতবে এবং মুখ্যমন্ত্রী হবেন নীতিশ (Nitish CM)। তবে এবার এই বিষয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি পরিষ্কার করে দেন যে তাঁর একার হাতে এই সিদ্ধান্ত নেই। কিন্তু এর সঙ্গে তিনি এটাও মনে করিয়ে দেন যে বর্তমানে নীতিশ কুমারের নেতৃত্বেই তাঁরা লড়ছেন।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে অমিত শাহ বলেন, “দেখুন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারই হবেন কিনা, আমি একা সেই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কিছু বলতে পারি না। তবে এই মুহূর্তে আমরা কিন্তু লড়াই করছি নীতিশ কুমারের নেতৃত্বেই।” নির্বাচনের পর কি হবে, তাও তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহ বলেন, “নেতা কে হবে, তা একসঙ্গে বসে বেছে নেওয়া হবে জোটসঙ্গীদের মধ্যে।” (Nitish CM)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
এছাড়া গত বিধানসভা নির্বাচনের পর কি হয়েছিল, তা নিয়েও যাবতীয় সবকিছু জানান অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যেহেতু ভোট বেশি পেয়েছিল বিজেপি, তাই ২০২০ সালের নির্বাচনের পর বিজেপি থেকে কেউ মুখ্যমন্ত্রী হোক, তা চেয়েছিলেন নীতিশ কুমার।” জেডিইউ সুপ্রিমোর প্রশংসা করে তিনি আরও বলেন, “উনি সর্বদাই শ্রদ্ধাশীল জোটের ব্যাপারে। বর্ষীয়ান রাজনীতিবিদ হিসাবে উনি ওনার প্রাপ্য সম্মানের জায়গা থেকেই কিন্তু গতবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন।” (Nitish CM)






