Uncategorizedআন্তর্জাতিক

সাত দিনের মাথায় আবার ভূমিকম্প! ফিলিপিন্সে জারি সতর্কতা

Truth Of Bengal: সাত দিনের মাথায় আবারও ফিলিপিন্সে ভূমিকম্প! গতবার যে অঞ্চলে ভূমিকম্প হয়েছিল, এবারও সেই স্থানেই কেঁপে ওঠে মাটি। অর্থাৎ মিন্দানাও এলাকাতে। স্বাভাবিকভাবেই, এমনটা হওয়ার জেরে আতঙ্ক ছড়িয়েছে সেখানকার মানুষদের মধ্যে। এক ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। ক্ষয়ক্ষতির ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি, তবে আশঙ্কা রয়েছে একাধিক। স্থানীয় আধিকারিকদের তরফ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ ‘দিল্লির হয়ে তালিবান লড়ছে’! কী বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী?

‘ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি’ এর তরফ থেকে এই ভূমিকম্প সংক্রান্ত যাবতীয় সবকিছু জানানো হয়েছে। তারা জানিয়েছে, “ভারতীয় সময়, শুক্রবার ভোর ৪টে ৩৩ নাগাদ, কম্পন হয়। এর মাত্রা ছিল ৬ এবং এর উৎস ছিল মাটি থেকে প্রায় ৯০ কিলোমিটার গভীরে।” সংবাদমাধ্যম সূত্রে খবর, সুরিগাও দেল নর্টের সিয়ারগাও দ্বীপের জেনারেল লুনায় আঘাত হেনেছে এই ভূমিকম্প। এখানেই শেষ নয়, এরপর আরেকটি ভূমিকম্প অনুভূত হয় ৪.৪ মাত্রার সেখানে বলেও জানা গিয়েছে।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

স্থানীয় প্রশাসনের তরফ থেকে এই ভূমিকম্পের পর সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি অঞ্চলের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলের ক্লাস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে । শুধু তাই নয়, সমুদ্রে যাওয়া এবং আশেপাশের এলাকাতে ভ্রমণ করাতেও আপাতত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Related Articles