আন্তর্জাতিকদেশ

‘দিল্লির হয়ে তালিবান লড়ছে’! কী বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী?

Truth Of Bengal: সীমান্তে সংঘর্ষে জড়িয়েছে পাক ও তালিবান সরকারের বাহিনী। ভয়াবহ এই সংঘর্ষে ইতিমধ্যে অনেকেই প্রাণ হারিয়েছেন। এই আবহাওয়ায় ফের ভারতকে দোষারোপ পাকিস্তানের। সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। কথায় কথায় তিনি পরিষ্কার করে দেন যে তাঁরা দুজনের সঙ্গেই যুদ্ধের জন্য প্রস্তুত। শুধু তাই নয়, তিনি এটাও দাবি করেন যে সীমান্তে নোংরা নীতি নিতে পারে নয়াদিল্লি এবং সেক্ষেত্রে তাঁরা যে কোনও পরিস্থিতির জন্য তৈরি।

আরও পড়ুনঃ রাজ্যে ফের বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় সতর্কতা জারি?

খোয়াজা আসিফ বলেন, “পাকিস্তান তৈরি আছে দুজনের বিরুদ্ধে যুদ্ধে নামার জন্য। ভালো সম্ভাবনা রয়েছে সীমান্তে ভারতের নোংরা নীতি নেওয়ার। তবে আমরা যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত।” তাঁর আরও অভিযোগ, “তালিবান প্রক্সি যুদ্ধ করছে দিল্লির হয়ে।” যদিও তিনি যে সমস্ত অভিযোগ তুলেছেন, করে দেওয়া হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের থেকে। কী বক্তব্য তাঁর? সাংবাদিকদের তিনি বলেন, “এটা পাকিস্তানের পুরনো স্বভাব। নিজেদের ব্যর্থতা ঢাকতে প্রতিবেশীদের উপর দোষ চাপায় ওরা।”

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

প্রসঙ্গত, তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতে আসার দিন কাবুলে হামলা চালানো হয়। এরপর সীমান্তে তার পাল্টা দেওয়া হয় তালিবান সরকারের বাহিনীর তরফ থেকে। একাধিক পাক সেনা নিহত হন। শুধু তাই নয়, তাদের বেশকিছু আউটপোস্ট পর্যন্ত দখল করে নেওয়া হয়। এরপর সংঘাত উগ্র হয়ে ওঠে দুই দেশের মধ্যে। আপাতত সংঘর্ষে বিরতি লেগেছে। তবে রাজনৈতিক তরজা অব্যাহত রয়েছে এবং এতে জড়িয়েছে ভারতের নামও। সেক্ষেত্রে আগামীদিনে এই পর্ব কোনদিকে যায়, তার উপর সকলের নজর রয়েছে।

Related Articles