আন্তর্জাতিকদেশ

India Gaza: গাজার পুনর্গঠনে ভারতের বিশেষ ভূমিকা! সাহায্যের হাত বাড়ানোর ঘোষণা নয়াদিল্লির

শুধু মানবিক ত্রাণ নয়, গাজাকে নতুন করে গড়ে তুলতেও সাহায্যের হাত বাড়াবে ভারত।প্রতিমন্ত্রী জানান, যুদ্ধবিরতির পর গাজায় ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত প্যালেস্টাইনিরা, কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হওয়া সেই অঞ্চলে স্বাভাবিক জীবনে ফেরা কঠিন হয়ে পড়েছে তাঁদের জন্য।

Truth of Bengal: যুদ্ধবিধ্বস্ত গাজার পাশে দাঁড়াতে চলেছে ভারত। মিশরের শার্ম-আল-শেখ শহরে অনুষ্ঠিত ‘গাজা শান্তি সম্মেলনে’ ভারতের প্রতিনিধি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ জানিয়েছেন, গাজায় মানবিক সহায়তা পাঠানোর পরিকল্পনা করছে নয়াদিল্লি। শুধু মানবিক ত্রাণ নয়, গাজাকে নতুন করে গড়ে তুলতেও সাহায্যের হাত বাড়াবে ভারত।প্রতিমন্ত্রী জানান, যুদ্ধবিরতির পর গাজায় ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত প্যালেস্টাইনিরা, কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হওয়া সেই অঞ্চলে স্বাভাবিক জীবনে ফেরা কঠিন হয়ে পড়েছে তাঁদের জন্য। রোজগারের পথ বন্ধ, খাদ্য ও ওষুধের তীব্র সংকট, মাথার উপরে ছাদের অভাব—এই পরিস্থিতিতে গাজাবাসীর জীবনে ন্যূনতম স্বস্তি ফেরাতে ভারত পাঠাবে খাবার, ওষুধ, তাঁবু, কম্বল-সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী (India Gaza)।

আরও পড়ুনঃ লক্ষীপুজো না করতে দেওয়ায় ক্ষোভ! বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ৪০ টি পরিবার

মানবিক সহায়তার পাশাপাশি, গাজার পুনর্গঠনেও ভূমিকা নিতে চায় ভারত। প্রথমে ধ্বংসস্তূপ সরানোর কাজে সহযোগিতা করবে নয়াদিল্লি। এরপর ইজরায়েলি হামলায় ভেঙে পড়া জল সরবরাহ ও নিকাশি ব্যবস্থা পুনর্গঠনে সহায়তা করবে ভারত।আমেরিকার এক সমীক্ষা অনুযায়ী, গাজাকে পুনর্নির্মাণ করতে প্রয়োজন প্রায় ৭০০ কোটি মার্কিন ডলার। রাষ্ট্রপুঞ্জের কর্মকর্তা জ্যাকো সিলিয়ার্স জানিয়েছেন, দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে গাজায় কমপক্ষে ৫ কোটি ৫০ লক্ষ টন ধ্বংসস্তূপ জমেছে, যা সরাতে কয়েক দশক সময় লেগে যেতে পারে।এদিকে ভারতের বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম এশিয়ার সমস্যার সমাধান কূটনৈতিক আলোচনার মাধ্যমেই হওয়া উচিত বলে মনে করে নয়াদিল্লি। ভারত ডোনাল্ড ট্রাম্পের শান্তিপরিকল্পনাকে সমর্থন জানিয়েছে এবং মধ্যস্থতায় মিশর ও কাতারের ভূমিকার প্রশংসা করেছে (India Gaza)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ২০ দফা প্রস্তাব দিয়েছিলেন, যা ইজরায়েল ও হামাস—দুই পক্ষের কাছেই গ্রহণযোগ্য হয়েছে বলে সূত্রের দাবি। প্রথম দফার শর্ত অনুযায়ী, উভয় পক্ষই পণবন্দিদের মুক্তি দিচ্ছে। হামাস ইতিমধ্যেই জীবিত ২০ জন ইজরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছে।গাজায় শান্তি ফিরিয়ে আনার প্রচেষ্টায় সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য আন্তর্জাতিক মহলে প্রশংসা কুড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর মানবিক সহায়তা ও পুনর্গঠনে এগিয়ে এসে ভারতের পদক্ষেপকে ইতিবাচক বলে মনে করছেন কূটনৈতিক মহল (India Gaza)।

Related Articles