কলকাতারাজ্যের খবর

State Elections: বাংলায় এপ্রিলেই নির্বাচন?

ফেব্রুয়ারি মাসের শেষে অথবা মার্চ মাসের প্রথমেই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়া সম্ভাবনা।

জয় চক্রবর্তী: এসআইআর’র জল্পনা কল্পনার মধ্যেই আগামী বছর এপ্রিলের নির্বাচন হবে ধরে নিয়েই নির্বাচন কমিশন এগোচ্ছে। ফেব্রুয়ারি মাসের শেষে অথবা মার্চ মাসের প্রথমেই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়া সম্ভাবনা। বিজ্ঞপ্তি জারির নির্দিষ্ট সময়সীমার মধ্যেই নির্বাচন করতে হয়। সেক্ষেত্রে এপ্রিল মাসেই নির্বাচন হওয়ার সম্ভাবনা প্রবল (State Elections)।

এসআইআর প্রস্তুতি বৈঠক ইতিমধ্যেই হয়েছে। ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে সেই বৈঠক হয়েছে। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছিল, ভোটার ম্যাপিং এর কাজ শেষ করতে হবে ১৫ অক্টোবরের মধ্যে। যদিও সেই কাজ এখন অনেকটাই বাকি। ইতিমধ্যেই এক দফা সর্বদলীয় বৈঠক হয়েছে (State Elections)।

তবে ফেব্রুয়ারির মাসের শেষের দিকে অথবা মার্চ মাসের প্রথমেই রাজ্য বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়া সম্ভব না বলেই নির্বাচন কমিশন সূত্রে খবর (State Elections)।

Related Articles