দেশরাজনীতি

প্রয়াত গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী রবি নায়েক, শোকের ছায়া রাজ্যে

Truth Of Bengal:  জাতীয় রাজনীতিতে নক্ষত্রপতন। না ফেরার দেশে চলে গেলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী, তথা বর্তমান কৃষিমন্ত্রী, রবি নায়েক। মৃত্যুকালীন তাঁর বয়স ছিল ৭৯। রবি নায়েকের (Ravi Naik) পরলোকগমনে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার ও অনুগামী সহ সমগ্র গোয়ায়। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফ থেকে তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে। নিজের এক্স হ্যান্ডেল থেকে তিনি প্রবীণ রাজনীতিবিদের জীবনাবসান নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন দেশবাসীকে।

আরও পড়ুনঃ সত্যজিৎ রায়ের ‘মগজ ধোলাই যন্ত্র’ কি আজও কাজ করছে? মুক্তির পথ কী?

জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে রবি নায়েকের মৃত্যু হয়। সোমবার গভীর রাতে তাঁকে ভর্তি করা হয় পোন্ডার এক বেসরকারি হাসপাতালে। কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে তিনি জিততে পারেননি। কিছুক্ষণের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে এমনটাই খবর। তাঁর তারাদের দেশে চলে যাওয়া দুঃখ দিয়েছে তাঁর দল সহ গোয়ার রাজনৈতিক মহলকে। (Ravi Naik)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের এক্স হ্যান্ডেল থেকে দুঃখপ্রকাশ করেন। দেশবাসীকে তিনি বলেন, “আমি শোকাহত ওনার মৃত্যুতে। উনি চিরস্মরণীয় হয়ে থাকবেন একজন অভিজ্ঞ প্রশাসক ও নিবেদিতপ্রাণ জনসেবক হিসেবে।” রবি নায়কের অবদানের প্রশংসা করে প্রধানমন্ত্রী আরও লেখেন, “সমৃদ্ধ করেছিলেন উনি রাজ্যের উন্নয়নের পথকে। চরম উৎসাহ ছিল ওনার নিপীড়িত ও প্রান্তিক মানুষের ক্ষমতায়নের বিষয়ে। আমার সমবেদনা ওনার পরিবার ও সমর্থকদের সঙ্গে। ওম শান্তি।” (Ravi Naik)

প্রসঙ্গত, রাজনীতির ময়দানে রবি নায়ক পা রাখেন ১৯৮০ সালে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির হাত ধরে। এরপর তিনি যোগ দেন হাত শিবিরে। দুবার রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত ছিলেন – ১৯৯১ এবং ১৯৯৪ সালে। এছাড়া লোকসভার সাংসদ ছিলেন তিনি ১৯৯৮-৯৯ সালের মধ্যে। (Ravi Naik)

Related Articles