রাজ্যের খবর

বারুইপুরে যুবকের নলিকাটা দেহ উদ্ধার! জামাইবাবু সহ গ্রেফতার ৪

ঘটনার ৯ দিন পর রহস্য উন্মোচন করল পুলিশ।

বারুইপুর: লোকেশ হালদার: ব্যবসায়িক শত্রুতার জেরেই নিজের জামাইবাবুর হাতে খুন হয় শ্যালক। এমন ই ঘটনা ঘটল বারুইপুরের বেগমপুরে। মৃত যুবকের নাম শান্ত মন্ডল। খুনের ঘটনার ৯ দিন পরে বারুইপুর (South 24 Pargana) থানার পুলিশের বিশেষ টিমের হাতে গ্রেফতার অভিযুক্ত জামাইবাবুসহ চারজন।

আরও পড়ুনঃ Air Ticket Price: শেষ মুহূর্তের বাড়তি ভাড়া এবার অতীত! বিমান ভাড়া নির্দিষ্ট করল কেন্দ্র

পুলিশ সূত্রে খবর, ধৃত জামাইবাবুর নাম দেবব্রত পাত্র। বাড়ি বারুইপুর এর বেলেগাছি এলাকায়। বাকি অভিযুক্তদের নাম মিনাজুল পাইক, জসিমুদ্দিন লস্কর, হাফিজুল মোল্লা। এই হাফিজুল অটো চালক। পুলিশ অটোটিকেও বাজেয়াপ্ত করেছে। পুলিশ জানিয়েছে, ব্যাঙ্গালোরে গাঁজার ব্যবসা করতো মৃত শ্যালক শান্ত মন্ডল। ব্যবসা চলতো রমরমিয়ে। উল্টো দিকে তাঁর জামাইবাবু ব্যাঙ্গালোরে খাবার অর্ডার দেওয়ার কাজ করতো। শ্যালকের গলায় সোনার চেন, প্রচুর টাকা এই নিয়ে রাগ জন্মায় অভিযুক্ত জামাইবাবুর মনে। কারণ, জামাইবাবুর ব্যবসায় নেমেছিল মন্দা। (South 24 Pargana)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

এর জেরেই শ্যালককে সরানোর পরিকল্পনা করে দেবব্রত। দশমীর দিন শ্যালককে ফোন করে ডেকে হাফিজুলের অটোতে তুলেছিলেন তিনি। খুনের জন্য জড়ো করেছিল আরও দুজন সঙ্গী মিনাজুল ও জসিমুদ্দিনকে। এরপরে শ্যালককে নিয়ে প্রথমে বাসন্তী যায় অভিযুক্তরা। সেখানে মদ্যপান করে তাঁরা। তারপরে রাতে নিয়ে আসে বেগমপুর সাট কলোনীর দিকে। সেখানে মদ্যপান করিয়ে এক কাটারি দিয়ে আঘাত করে দেবব্রত। ঘটনাস্থলেই মৃত্যু হয় শান্তের। (South 24 Pargana)

উল্লেখ্য, একাদশীর দিন ওই এলাকার রাস্তার পাশ থেকে গলার নলি কাটা রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল শ্যালক শান্ত মন্ডলের। পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসা বাদ চালিয়ে ওই কাটারির সন্ধান চালায়। জানা যায়, ওই কাটারি খুনের জন্যই কামারের কাছ থেকে কিনেছিল জামাইবাবু দেবব্রত পাত্র। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।  (South 24 Pargana)

Related Articles