SSC Case: গ্রুপ C ও D শিক্ষাকর্মী নিয়োগে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট
আদালত জানায়, মূল মামলার রায় ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে, তাই বারবার আবেদন করার কোনও প্রয়োজন নেই।
Truth Of Bengal: নতুন করে সময়সীমা নির্ধারণের দাবি খারিজ করে, এসএসসি-র গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগ প্রক্রিয়ায় কোনও হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। সোমবার মামলাটি বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের বেঞ্চে ওঠে। আদালত জানায়, মূল মামলার রায় ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে, তাই বারবার আবেদন করার কোনও প্রয়োজন নেই।
২০১৬ সালে সুপ্রিম কোর্ট এসএসসি-র পুরো নিয়োগ প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছিল, যার ফলে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারান। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট সময়সীমা নির্ধারণ করেছিল, কিন্তু গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।
আবেদনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, শিক্ষক নিয়োগের মতো শিক্ষাকর্মী নিয়োগেও সময়সীমা নির্ধারণ করা হোক। তারা বলেছিলেন, সময়সীমা না থাকায় নিয়োগ নিয়ে কোনও নিশ্চয়তা নেই। সুপ্রিম কোর্ট এই আবেদন খারিজ করেছে।
এদিকে, কমিশন ইতিমধ্যেই গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। ৩ নভেম্বর থেকে আবেদনপত্র গ্রহণ শুরু হবে এবং চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। গ্রুপ সি (ক্লার্ক) শূন্যপদ ২৯৮৯টি এবং গ্রুপ ডি শূন্যপদ ৫৪৮৮টি।






