ফের আক্রান্ত বিজেপি নেতা, চাঞ্চল্য তুফানগঞ্জে
সেই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য সেই বিধানসভা কেন্দ্রের বিধায়ক মালতী রাভা ও দলীয় নেতৃত্ব এসে হাজির হন দলের পার্টি অফিসে।
Truth Of Bengal: জনরোষের কারণে বিজেপি সাংসদ খগেন মুর্মুর আক্রান্ত হওয়া নিয়ে এখনও সরগরম বঙ্গ রাজনীতি। এখনও অব্যাহত রাজনৈতিক তরজা। সেই রেশ কাটতে না কাটতেই ফের স্থানীয়দের ক্ষোভের শিকার হলেন আরও এক বিজেপি নেতা। পুলিশের সামনেই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে চরম চাঞ্চল্য তৈরি হয়েছে গোটা তুফানগঞ্জে।
জানা গিয়েছে, সোমবার গেরুয়া শিবিরের তরফ থেকে ডাক দেওয়া হয়েছে তুফানগঞ্জ থানা ঘেরাও কর্মসূচির দুর্গাপুরের গণধর্ষণ কান্ড নিয়ে। সেই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য সেই বিধানসভা কেন্দ্রের বিধায়ক মালতী রাভা ও দলীয় নেতৃত্ব এসে হাজির হন দলের পার্টি অফিসে। তবে মালতী রাভাকে ঘিরে তৃণমূলের তরফ থেকে ওঠে গো ব্যাক স্লোগান কার্যালয়ের সামনে। তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
প্রসঙ্গত, সম্প্রতি নাগরাকাটায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে গিয়ে জনরোষের কারণে আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। গুরুতর জখম হন খগেন মুর্ম। তাঁদের ভর্তি করা হয় হাসপাতালে। তৃণমূলের দিকে অভিযোগের আঙ্গুল তোলা হয় বিরোধীদের তরফ থেকে। যদিও বিরোধীদের পাল্টা দেয় ঘাসফুল শিবিরও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও স্পষ্ট করে দেন যে এমন ঘটনা তিনি সমর্থন করেন না এবং সকলকে বার্তা দেন রাজনীতি ভুলে এক হয়ে পরিস্থিতির মোকাবেলা করার। এমনকি তিনি হাসপাতালে গিয়ে খগেন মুর্মুর সঙ্গে দেখাও করেন।






