দেশ

অন্যের ক্ষেতে ছাগল ঢুকে পড়ায় কৃষককে হত্যা, চাঞ্চল্য দেধভাপুর গ্রামে

তিনি অত্যন্ত গরিব এবং পেট চলত চাষবাস ও দিনমজুরের কাজ করে

Truth Of Bengal:  ফের যোগীরাজ্য উত্তরপ্রদেশ থেকে উঠে এল এক ভয়ঙ্কর হত্যার ঘটনা। কী সেই ঘটনা? এবারের ঘটনাস্থল সীতাপুর জেলার দেধভাপুর গ্রাম। স্ত্রী ও পাঁচ সন্তানকে নিয়ে সংসার রাজুর। তিনি অত্যন্ত গরিব এবং পেট চলত চাষবাস ও দিনমজুরের কাজ করে। তাঁর পোষা ছাগল অন্যের ক্ষেতে ঢুকে পড়ে এবং তা ঘিরে শুরু হয় অশান্তি। অভিযোগ, এরপরই রাজুকে লাঠি দিয়ে মেরে হত্যা করা হয়। যদিও একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে খোঁজ চলছে বাকিদের।

আরও পড়ুনঃ বিশখাপত্তনমের ২২ গজেই ব্যাট হাতে শচীন, সৌরভ, ধোনি ও কোহলিদের রেকর্ড ভাঙলেন স্মৃতি

পুলিশের বক্তব্য, অভিযুক্তরা সোজা রাজুর বাড়িতে চলে আসেন ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন এবং সেখানেই প্রাণ হারান রাজু। খবর পাওয়ার পরই সেখানে চলে আসে সীতাপুর থানার পুলিশ। সীতাপুরের পুলিশ সুপার (এসপি) অঙ্কুর আগরওয়াল ঘটনা প্রসঙ্গে বলেছেন, “ইতিমধ্যেই সরোজ বর্মা নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের তরফ থেকে মানা জায়গায় তল্লাশি শুরু করা হয়েছে বাকি অভিযুক্তদের খোঁজে।”

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত রাজুর পরিবারের উপর। পাশাপাশি, গোটা এলাকাতেও চরম চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনাকে ঘিরে। স্থানীয় বাসিন্দারা অত্যন্ত ক্ষুব্ধ রাজুকে হত্যা করায়। তাঁদের তরফ থেকে দোষীদের কঠিন শাস্তির দাবি করা হয়েছে।

Related Articles