বিশখাপত্তনমের ২২ গজেই ব্যাট হাতে শচীন, সৌরভ, ধোনি ও কোহলিদের রেকর্ড ভাঙলেন স্মৃতি
Truth Of Bengal: রবিবার বিশখাপত্তনম স্টেডিয়ামে মহিলা একদিনের বিশ্বকাপে ভারত মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়ার (Smriti Mandhana)। আরও একটা হাইভোল্টেজ ম্যাচ। কেননা এই ম্যাচের আগে অজি ভূমে সিরিজ খেলতে গিয়ে পরাজিত হয়েই দেশে ফিরতে হয় হরমনপ্রীত-রীচাদের। কাজেই রবিবারের ম্যাচ ছিল মূলত বদলার ম্যাচ।
আরও পড়ুনঃ বাংলায় কথা বলায় পরিযায়ী শ্রমিককে মার! এবার অভিযোগ ওড়িশায়
এই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারতীয় দল। টিম ইন্ডিয়ার হয়ে ৬৬ বলে দুরন্ত ইনিংস উপহার দেন স্মৃতি মান্ধানা। অপর ওপেনার প্রাতিকা করেন ৭৫ রান। ৪৮.৫ ওভারে ভারত বাণ্ডিল হয় ৩৩০ রানে। রবিবার ম্যাচেই ৫,০০০ রান পূর্ণ করেন স্মৃতি। ১১৪টি একদিনের ইনিংস খেলে এমন নজির গড়েন তিনি। এর সঙ্গে সঙ্গেই স্মৃতি পিছনে ফেলে দেন টিম ইন্ডিয়ার অনেক বর্তমান ও প্রাক্তন সিনিয়ার পুরুষ খেলোয়াড়দের। সেই তালিকায় রয়েছেন শচীন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, শিখর ধাওয়ান, গৌতম গম্ভীর ও রোহিত শর্মাদের। (Smriti Mandhana)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
স্মৃতি ও কোহলির পর একদিনের ক্রিকেটে দ্রুততম পাঁচ হাজার রান পূর্ণ করার তালিকায় ৩ নম্বর স্থানে রয়েছেন ভারতীয় ক্রিকেটের ছোট গব্বর (শিখর ধাওয়ান)। ১১৮টি ইনিংসে এই নজির গড়েছিলেন শিখর। এরপর তালিকায় রয়েছেন যথাক্রমে সৌরভ থেকে শুরু করে ধোনি, গম্ভীর, শচীন, রোহিত, মিতালি রাজ ও রাহুল দ্রাবিড়রা। (Smriti Mandhana)
এখানেই শেষ নয়, মহিলাদের একদিনের ক্রিকেটে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে পাঁচ হাজার রান পূর্ণ করার রেকর্ডও গড়লেন টিম ইন্ডিয়ার এই ক্রিকেটার। (Smriti Mandhana)






