রাজ্যের খবর

মুর্শিদাবাদে নাবালক-সহ গ্রেফতার ১২ রোহিঙ্গা

সীমান্তে কড়া নজরদারিতে পুলিশি অভিযান

Truth Of Bengal: ফের সীমান্ত থেকে গ্রেফতার অনুপ্রবেশকারী। মুর্শিদাবাদের (Murshidabad) লালগোলা থানার আড়িষাদহ সীমান্ত এলাকা থেকে বৃহস্পতিবার বিএসএফ-এর সহযোগিতায় ১২ জন রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন আব্দুল হাসিম, রোজিনা বেগম এবং তাঁদের ১০ জন সন্তান, যাঁদের মধ্যে ৭ জন নাবালক।

আরও পড়ুনঃ পিস্তল নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার চেষ্টা! কী অভিসন্ধি?

পুলিশ সূত্রে জানা যায়, তাঁরা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে প্রথমে মুর্শিদাবাদে এসে, সেখান থেকে তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন। পরে ফের বাংলাদেশে ফিরতে গিয়ে লালগোলা সীমান্তে ধরা পড়ে যান। (Murshidabad)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

শুক্রবার ধৃত রোজিনা বেগম সহ ৭ জন নাবালককে হোমে পাঠানো হয়েছে এবং বাকি ৪ জনকে লালবাগ মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ঘটনায় চাঞ্চল্য বেড়েছে এলাকায়।(Murshidabad)

তবে শুধুমাত্র কাজের উদ্দেশ্যেই তাঁরা ভারতে ঢুকেছিলেন, না কি এর পেছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে, তা খতিয়ে দেখছে লালগোলা থানার পুলিশ। প্রশাসন সূত্রে জানা যায়, এই ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ রোধে প্রশাসনিক তৎপরতা আরও বাড়ানো হয়েছে। (Murshidabad)

Related Articles