BSNL VOWiFi: নেটওয়ার্ক নেই? তাতে কী! BSNL আনল নতুন চমক, এবার WiFi ব্যবহার করেই হবে ভয়েজ কল
দেশ জুড়ে 4G পরিষেবা চালু করার পরই eSIM লঞ্চিং এবং শেষমেষ এবার VOWiFi পরিষেবা (BSNL VOWiFi) চালু করে তাক লাগিয়ে দিল ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল।
Truth of Bengal: তাক লাগিয়ে দিল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। লাগবে না কোনও নেটওয়ার্ক। হাইস্পিড ইন্টারনেট ছাড়াই এবার WiFi নেটওয়ার্ক ব্যবহার করেই ভয়েজ কলিং করতে পারবেন গ্রাহকরা। দেশ জুড়ে 4G পরিষেবা চালু করার পরই eSIM লঞ্চিং এবং শেষমেষ এবার VOWiFi পরিষেবা (BSNL VOWiFi) চালু করে তাক লাগিয়ে দিল ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল। VOWiFi হল ভয়েজ ওভার ওয়াইফাই ফিচার। এর সাহায্যে ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে ভয়েজ কল করা যাবে। বিএসএনএলের এই বিশেষ ওয়াইফাই পরিষেবা মূলত তাঁদের জন্য যাঁরা BSNL এর নেটওয়ার্ক খুব একটা পান না। অর্থাৎ দুর্বল নেটওয়ার্ক যুক্ত অঞ্চল গুলিতে BSNL এর VOWiFi দারুণ কার্যকর হতে চলেছে (BSNL VOWiFi)।
VOWiFi পরিষেবাটি পেতে হলে ব্যবহারকারীর কাছে অবশ্যই BSNL এর সিম থাকতে হবে। পাশাপাশি, ব্যবহারকারীর স্মার্টফোন ন্যূনতম 4G সাপোর্ট থাকতে হবে। তা’হলে ফোনের সেটিংস থেকে VOWifi পরিষেবা চালু করা যাবে। খুব শিগগিরই দেশ জুড়ে এই বিশেষ পরিষেবা চালু করতে চলেছে বিএসএনএল কর্তৃপক্ষ। VOWiFi পরিষেবা পেতে প্রথমে স্মার্টফোনের সেটিংসে যেতে হবে। এরপর সেখান থেকে সার্চ বারে গিয়ে ভয়েজ ওভার ওয়াইফাই টাইপ করুন। এরপর সেখান থেকে ওয়াইফাই কলিং বা ভয়েজ ওভার ওয়াইফাই বিকল্পটি বেছে নিন। পরের ধাপে মোবাইল নেটওয়ার্ক এ ট্যাপ করে VOWiFi পরিষেবাটি চালু করে নিন। VOWiFi একবার চালু হয়ে গেলে, BSNL এর নেটওয়ার্ক না থাকলেও যত খুশি ভয়েজ কল করা যাবে (BSNL VOWiFi)।
এদিকে, সদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে দেশজুড়ে 4G পরিষেবা চালু করেছে বিএসএনএল। এবার BSNL eSim পরিষেবাও চালু হয়েছে। টাটা কমিউনিকেশন মুভ এর হাত ধরে এই বিশেষ পরিষেবা চালু করেছে BSNL। নতুন এই পরিষেবার মাধ্যমে এবার থেকে ফিজিক্যাল সিম কার্ড ছাড়াই ভয়েজ কল থেকে শুরু করে ইন্টারনেট অ্যাক্সেস সবই করতে পারবেন গ্রাহকরা। বিশেষজ্ঞদের মতে, BSNL এর এই ই সিম পরিষেবা একদিকে ব্যবহারকারীদের ফিজিক্যাল সিমের ঝামেলা থেকে বাঁচাবে, অন্যদিকে আর আলাদা করে দুটি সিম কার্ড ব্যবহারের প্রয়োজন পড়বে না। তাছাড়াও ই সিম ফোনকে পরিবেশ বান্ধব করে তোলার পাশাপাশি স্মার্টফোন চুরি হয়ে গেলেও ব্যবহারকারীদের নিরাপত্তা দেবে (BSNL VOWiFi)।






