“ক্ষোভের বহিঃপ্রকাশ এভাবে হতে পারে না”, বিজেপি নেতাদের ওপর হওয়া আক্রমণের নিন্দা কুণালের
খগেন মুর্মু, শংকর ঘোষের উপর যে ঘটনা, তার নিন্দা করছি।
Truth Of Bengal: নাগরাকাটায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে গিয়ে হামলার শিকার শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ এবং মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। সোমবার সকালে বামনডাঙা এলাকায় পরিস্থিতি খতিয়ে দেখতে গেলে তাঁদের ওপর ইটপাটকেল, লাঠি ও জুতো নিয়ে হামলা চালানো হয়। এই ঘটনায় দুই নেতাই আহত হয়েছেন। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় খগেন মুর্মুকে। এবার এই ঘটনায় মুখ খুললেন কুনাল ঘোষ।
খগেন মুর্মূ, শংকর ঘোষের উপর যে ঘটনা, তার নিন্দা করছি। ক্ষোভের বহিঃপ্রকাশ এভাবে হতে পারে না। যারাই করুক, ঠিক করেনি। আইন আইনের পথে চলুক।
কিন্তু বিজেপিও মনে রাখুক সব মানুষ জানেন তাদের নেতারা একশো দিনের টাকা, আবাসের টাকা সহ বহু প্রাপ্য থেকে বঞ্চিত করেছেন। যেটা পরে মুখ্যমন্ত্রী রাজ্য…— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 6, 2025
নিজের সমাজমাধ্যমে তিনি পোস্ট করে বলেন, “খগেন মুর্মু, শংকর ঘোষের উপর যে ঘটনা, তার নিন্দা করছি। ক্ষোভের বহিঃপ্রকাশ এভাবে হতে পারে না। যারাই করুক, ঠিক করেনি। আইন আইনের পথে চলুক। কিন্তু বিজেপিও মনে রাখুক সব মানুষ জানেন তাদের নেতারা একশো দিনের টাকা, আবাসের টাকা সহ বহু প্রাপ্য থেকে বঞ্চিত করেছেন। যেটা পরে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের কোষাগার থেকে দিয়েছেন। বিজেপি বাংলা ভাষাকে অপমান করছে। বাংলাভাষীদের হয়রান করছে তাদের রাজ্যে। তারপর যদি বন্যা এলাকায় কেউ ফটো সেশন করতে ঢোকেন, তাহলে সেটাকে প্ররোচনাই ধরা ভাল। তবে যে পদ্ধতিতে বাধা দেওয়া হয়েছে, তা অবাঞ্চিত। মুখ্যমন্ত্রীও বলেছেন, কেউ কোথাও যেতে চাইলে যাক। কোনো অপ্রীতিকর ঘটনায় কেউ জড়াবেন না। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুলিশ, প্রশাসন, দলের কর্মীরা বিপদগ্রস্ত এলাকায় মানুষের পাশে আছেন। যা করার করছেন।”






