Uncategorized

টানা বৃষ্টিতে নদীর স্রোতে তলিয়ে গেল হস্তিশাবক, উদ্ধার করল বনদফতর

এদিন নেপাল থেকে ভারতের কলাবাড়ি বনাঞ্চলে প্রবেশ করে ৩০টি হাতির দল

Truth Of Bengal: টানা বৃষ্টিতে নকশালবাড়ির মেচি নদীর স্রোতে তলিয়ে যায় এক হস্তিশাবক (Elephant Rescue)। আর তাঁকে উদ্ধার করতে এল বনদফতর। জানা যায়, এদিন নেপাল থেকে ভারতের কলাবাড়ি বনাঞ্চলে প্রবেশ করে ৩০টি হাতির দল। আচমকাই মেচি নদীর জল স্তর বেড়ে যাওয়ায় তলিয়ে যায় একটি হস্তিশাবক।

আরও পড়ুন: চন্দ্রকোনায় জলবন্দি একাধিক এলাকা, সতর্কবার্তা জারি প্রশাসনের

প্রায় কয়েকশো মিটার দূরে কোনও মত হস্তিশাবক নদী থেকে কৃষি জমিতে ঢুকে পড়ে। এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেন বনদফতরকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কার্শিয়াং ডিভিশনের পানিঘাটা রেঞ্জের বন কর্মীরা। এরপর বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হস্তি শাবককে উদ্ধার কার্যে নেমে পড়েন। শাবক উদ্ধার করতে বেশ বেগ পেতে হয় বন কর্মীদের। তবে অবশেষে এই কাজে সক্ষম হন তাঁরা। শাবককে  উদ্ধার করে হাতির পালে কাছে পৌঁছে দেওয়া হয়।  (Elephant Rescue)

লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

এমন ঘটনায় খুশি স্থানীয়রা। শাবককে ফিরিয়ে দিতে পেরে স্বস্তিতে বনকর্মীরাও।  (Elephant Rescue)

Related Articles