দেশ

আবারও কোটা! পিজি রুম থেকে উদ্ধার পড়ুয়ার ঝুলন্ত দেহ,

ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

Truth Of Bengal: আবারও পড়ুয়া মৃত্যুর ঘটনা উঠে এলো রাজস্থানের কোটা থেকে। নিজের রুম থেকে ছাত্রের মৃতদেহ উদ্ধার ঘিরে চরম চাঞ্চল্য ছড়ায় সেই এলাকায়। ময়দানে নেমেছে পুলিশ। ঘটনার পূর্ণ তদন্ত চলছে। কী কারণে এমনটা ঘটল, তা জানার চেষ্টা চলছে। যদিও পুলিশ এটিকে আত্মহত্যা বলেই অনুমান করছে। তবে সেই সংক্রান্ত কোনও নোট পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ ইতিহাস-ভূগোল বদলে যাবে! স্যর ক্রিকে মিলিটারি স্ট্রাকচার তৈরি নিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি রাজনাথের

জানা যায়, ঘটনাটি ঘটেছে বিজ্ঞাননগর থানা এলাকায়। মৃত পড়ুয়া দিল্লির বাসিন্দা। তাঁর নাম লাকি চৌধুরী। মৃত্যুর সময়ে তাঁর বয়স ছিল ২০। সেই এলাকার এক কোচিং সেন্টারে তিনি ভর্তি হয়েছিলেন এবং সেখানকারই এক পিজিতে থাকতেন। লেখাপড়া নিয়ে কোনও সমস্যা ছিল না বলে জানা যায়। বুধবার সন্ধ্যার আগে থেকেই মৃত পড়ুয়াকে বন্ধুরা একাধিকবার ফোন করেন। কিন্তু ফোনে পাননি। ঘরে ডাকতে পর্যন্ত যাওয়া হয়। কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ ছিল।

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

অবশেষে স্থানীয় থানার সাহায্য নেওয়া হয় এবং দরজা ভাঙার পর পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং পরিবারকে খবর দেওয়া হয়েছে। পুলিশের তরফ থেকে জানানো হয়, মৃত ছাত্রের বাড়ির লোকেরা এলে ময়নাতদন্ত শুরু হবে। কী কারণে এই ঘটনাটি ঘটল, তা নিয়ে রয়েছে বেশ ধোঁয়াশা।

প্রসঙ্গত, এমন ঘটনা কোটায় প্রথমবার হয়নি। এর আগেও বহুবার সেখান থেকে উঠে এসেছে ছাত্রমৃত্যুর খবর। বহু ক্ষেত্রে দেখা গিয়েছে যে পড়াশোনার চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন পড়ুয়ারা। হোস্টেলগুলিকে এই ব্যাপারে ব্যবস্থা নিতে বলে স্থানীয় প্রশাসন। গতবছরও সেখানে একাধিক পড়ুয়ার মৃত্যু হয়। তবে তুলনামূলকভাবে কম ছিল। কিন্তু এই বছরে ফের তা বাড়ছে, যা চাপে ফেলেছে স্থানীয় প্রশাসন ও কোচিং সেন্টার, উভয়কেই।

Related Articles