দেশরাজনীতি

ইতিহাস-ভূগোল বদলে যাবে! স্যর ক্রিকে মিলিটারি স্ট্রাকচার তৈরি নিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি রাজনাথের

Truth Of Bengal: স্যর ক্রিক এলাকায় মিলিটারি স্ট্রাকচার তৈরি নিয়ে পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কী বললেন তিনি? বৃহস্পতিবার গুজরাটের এক অনুষ্ঠান থেকে তিনি এই ব্যাপারে বড় মন্তব্য করেন। তাঁর বক্তব্য, যদি শত্রুদেশের তরফ থেকে সেই এলাকায় কোন দুঃসাহসিক অভিযান চালানো হয়, তাহলে উপযুক্ত জবাব দেওয়া হবে তাদের। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি এই হুঁশিয়ারিও দেন যে সেই জবাবে ইতিহাস ও ভূগোল, দুটোই বদলে যাবে।

আরও পড়ুনঃ রাহুল গান্ধীর কণ্ঠে উঠে এল আমেরিকার কর্মসংস্থানের সংকটের কথা

এদিন রাজনাথ সিং বলেন, “স্যর ক্রিক এলাকার সীমান্ত নিয়ে স্বাধীনতার ৭৮ বছর পরেও সমস্যা চলছে। ভারতের তরফ থেকে একাধিকবার আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধান করার  চেষ্টা করা হয়। কিন্তু কিছু ত্রুটি রয়েছে পাকিস্তানের উদ্দেশ্যে। স্পষ্ট নয় তাদের উদ্দেশ্য।” শত্রুদেশের সামরিক পরিকাঠামো বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, “যেভাবে সামরিক পরিকাঠামো সম্প্রতি পাক সেনাবাহিনী স্যর ক্রিক সংলগ্ন এলাকায় এক্সপ্যান্ড করেছে , তা থেকেই স্পষ্ট হয়ে যায় তাদের আসল উদ্দেশ্য।”

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

এরপরই হুঁশিয়ারি দিয়ে রাজনাথ সিং বলেন, “একসাথে এবং সতর্কতার সঙ্গে দেশের সীমান্ত রক্ষা করছে দেশের সেনাবাহিনী এবং বিএসএফ। যদি পাকিস্তানের দিক থেকে স্যর ক্রিক এলাকায় কোনও দুঃসাহসিক অভিযান চালানো হয় , তাহলে এমন জবাব দেওয়া হবে যে বদলে যাবে ইতিহাস ও ভূগোল দুটোই। দেশের সেনাবাহিনী লাহোরে পৌঁছানোর ক্ষমতা প্রদর্শন করেছিল ১৯৬৫ সালে।” এরপর শত্রুদেশকে তিনি মনে করিয়ে দেন, “আজ ২০২৫ সালে, পাকিস্তানের এটা মনে রাখা উচিত যে এই নালার মধ্যে দিয়ে গিয়েছে করাচি যাওয়ার একটি পথ।”

Related Articles