আন্তর্জাতিক

AI Bank Malaysia: বিশ্বের প্রথম এআই চালিত ব্যাঙ্ক ‘রিট ব্যাঙ্ক’-এর জন্ম, কী কী সুবিধা মিলবে?

এআই ব্যাঙ্কের নাম 'রিট ব্যাঙ্ক'।সিঙ্গাপুরের প্রযুক্তি সংস্থা সি লিমিটেডের সঙ্গে মালয়েশিয়ার ওয়াইটিএল গ্রুপ যৌথ ভাবে মালয়েশিয়ায় এআই ব্যাঙ্ক তৈরি করেছে

Truth of Bengal: নজির গড়ল মালয়েশিয়া। বিশ্বের প্রথম এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে চলা আস্ত ব্যাঙ্ক গড়ে ইতিহাস গড়ল মালয়েশিয়া। এআই ব্যাঙ্কের নাম ‘রিট ব্যাঙ্ক’।সিঙ্গাপুরের প্রযুক্তি সংস্থা সি লিমিটেডের সঙ্গে মালয়েশিয়ার ওয়াইটিএল গ্রুপ যৌথ ভাবে মালয়েশিয়ায় এআই ব্যাঙ্ক তৈরি করেছে (AI Bank Malaysia)।

আরও পড়ুনঃ Durga Puja Weather: মহাসপ্তমীর রাতে নতুন নিম্নচাপ! নবমী-দশমীতে ১১ জেলায় সতর্কতা জারি

রিট ব্যাঙ্ক হল মালয়েশিয়ার প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম মডেল বা আইএলএমইউর মাধ্যমে চালিত। যে সব ভাষায় কথা বলেন মালয়েশিয়ান তার ওপরই কাজ করবে রিট ব্যাঙ্ক। আপাতত ৩টি ভাষা, বাহাসা মালয়েশিয়া, ইংরেজি ও মান্ডারিন ভাষায় পাওয়া যায় রিট এআই অ্যাপ্লিকেশন। গ্রাহকরা খুব সহজে এআই ব্যাঙ্ক অ্যাপ ব্যবহার করে কেনাকাটা করা, অর্থ ধার দিতে বা নিতে পারবেন আর বিল পেমেন্ট করতে পারবেন। বছরে সুদ মিলবে ৪% হারে। এআই ব্যাঙ্ক রিট ব্যাঙ্ক ব্যাঙ্ক নেগারা মালয়েশিয়া দ্বারা লাইসেন্সপ্রাপ্ত (AI Bank Malaysia)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

Related Articles