বিনোদন

রণবীরের ৪৩তম জন্মদিনে অতীতের স্মৃতি তুলে ধরলেন নীতু-ঋদ্ধিমা

ছবিটি বক্স অফিসে ভালো পারফর্ম না করলেও খুব একটা সমস্যা হয়নি রণবীরের।

Truth Of Bengal: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ৪৩ বছরে পা রাখলেন বলিউডের এই প্রজন্মের অন্যতম সেরা অভিনেতা রণবীর কাপুর।(Ranbir Kapoor) এদিন তাঁর ভক্তরা সোশ্যাল মিডিয়ায় তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান। বলা ভালো, বন্যা বইছে শুভেচ্ছার। তাঁর জন্মদিন নিয়ে পুরোনো স্মৃতিতে ভাসছে গোটা কাপুর পরিবার। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে রণবীরকে বার্তা দিয়েছেন দিদি ঋদ্ধিমা কাপুর ও মা নীতু কাপুরও।

আরও পড়ুনঃ বাংলার প্রমীলা বাহিনিকে পেপ টক অস্কারের

দিদি ঋদ্ধিমা কাপুর ছোট বেলায় মা-বাবা ও রণবীরের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “শুভেচ্ছা জন্মদিনের। ভিড় করে আসছে অনেক স্মৃতি।” অন্যদিকে, মা নীতু কাপুর ইনস্টাতে রণবীর ও তাঁর স্ত্রী, তথা অভিনেত্রী, আলিয়ার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, “আমার ভালবাসা হ্যাপি বার্থডে। আমি ধন্য তোমাকে পেয়ে।” যদিও স্ত্রী আলিয়া ও গোটা কাপুর ফ্যামিলি কি আয়োজন করেছে রণবীরের জন্মদিন উপলক্ষে, তা এখনও জানা যায়নি।(Ranbir Kapoor)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

উল্লেখ্য, রণবীর কাপুরের (Ranbir Kapoor) অভিনয় জীবন শুরু ২০০৭ সালে সঞ্জয় লীলা ভানসালির ছবি সাওয়ারিয়া দিয়ে। ছবিটি বক্স অফিসে ভালো পারফর্ম না করলেও খুব একটা সমস্যা হয়নি রণবীরের। এরপর একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দেন তিনি। তাঁর উল্লেখযোগ্য ছবির মধ্যে একটি ২০১৮ সালে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের জীবন নিয়ে মুক্তি পাওয়া ছবি ‘সঞ্জু’। এছাড়া ‘ব্রহ্মাস্ত্র’ ও ‘তু ঝুটি মে মাক্কার’ ছবিটিও বক্স অফিসে ভালো ফল দেয়। তবে ২০২৩ সালের ‘অ্যানিমাল’ ছবিতে রণবীরের অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন সকলেই। ছবিটিও বক্স অফিসে দারুণ সফল হয়। এখন সকলের আগ্রহ ও নজর রয়েছে তাঁর রামায়ণ ছবিটির উপর।

Related Articles