‘ধুম ৪’-এ বড় চমক, ছবিতে রণবীর কাপুরের বিপরীতে কোন দক্ষিণী তারকা?
২০২৬-এ সামনে আসবে ‘ধুম ৪’-এর কাস্টিং। যা বড় চমক হবে বলেই মনে করা হচ্ছে।
Truth Of Bengal: বলিউড ও দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি এখন মিলেমিশে একাকার। বিগত কয়েক বছরে দক্ষিণী তারকারা বলিউডে কাজ করছেন আবার বলিউড তারকারা দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করছেন হামেশাই। সম্প্রতি যশ রাজ ফিল্মসের ‘ওয়ার ২’ হৃত্বিক রোশনের সঙ্গে দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর এর যুগলবন্দি দেখেছে গোটা সিনে ইন্ডাস্ট্রি। এবার সেই তালিকায় নয়া সংযোজন ‘ধুম ৪’ (Dhoom 4)।
[আরও পড়ুন: BJP Reorganization: ২৬ শে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলির পূর্ণাঙ্গ কমিটি গঠনের তোরজোড় শুরু]
সূত্রের খবর, ‘ধুম ৪’-এ (Dhoom 4) মুখ্য ভূমিকায় দেখা যেতে চলেছে রণবীর কাপুরকে। এবং ছবিতে মুখ্য ভিলেনের চরিত্রে দেখা যেতে চলেছে দক্ষিণী সুপারস্টার রাম চরণকে। তবে সবটাই গুঞ্জন এখনও নির্মাতাদের তরফে কিছু জানানো হয়নি স্পষ্ট করে। বলিউড সূত্রে খবর, ‘ধুম ৪’-এ রাম চরণকে অন্তর্ভুক্ত করার ভাবনা চলছে। কারণ একজন নামী মুখকে ভিলেন বানানোর পরিকল্পনা নির্মাতাদের।
[আরও পড়ুন: Cyber Fraud: প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ! পুরুলিয়া থেকে ধরা পড়ল সাইবার প্রতারণা চক্রের ৪ সদস্য]
সেই কারণেই রাম চরনকে ভাবা হয়েছে বলে খবর। যদিও প্রথমে শোনা গিয়েছিল, ‘ধুম ৪’-এ ভিলেন চরিত্রের জন্যে ভাবা হয়েছিল ভিকি কৌশলকে। কিন্তু এখন তাঁর জায়গায় নাকি ভাবা হচ্ছে দক্ষিণী সুপারস্টার রাম চরণের নাম। এখন দেখার শেষমেশ ধুম ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ভাগে কোন তারকাকে দেখা যায়। ২০২৬-এ সামনে আসবে ‘ধুম ৪’-এর (Dhoom 4) কাস্টিং। যা বড় চমক হবে বলেই মনে করা হচ্ছে।






