মহাপঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে নতুন গান পোস্ট মুখ্যমন্ত্রীর, ভাইরাল সেই ভিডিয়ো
মুহূর্তের মধ্যে এই ভিডিয়ো ভাইরাল।
Truth Of Bengal: মহাপঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে নতুন গান শেয়ার করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গানটির কথা ও সুর তাঁর নিজের রচনা, আর গেয়েছেন শিল্পী রূপঙ্কর বাগচী।
“মন দিয়া, সুর দিয়া
মন সাগরের ভোরে আমি তাই
মন সাগরের ভোরে আমি নাই”সকলকে জানাই মহাপঞ্চমী’র আন্তরিক শারদ শুভেচ্ছা।
এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং রূপঙ্কর বাগচীর গাওয়া আরও একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি। pic.twitter.com/pqK7P3bSTn
— Mamata Banerjee (@MamataOfficial) September 27, 2025
মুখ্যমন্ত্রী তাঁর লেখা ও গান নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন নিজের গানের কয়েকটি লাইন তুলে ধরে তিনি লিখিছেন, ‘মন দিয়া/ সুর দিয়া/ মন সাগরের ভোরে আমি তাই/ মন সাগরের ভোরে আমি নাই।’ সকলকে জানাই মহাপঞ্চমী’র আন্তরিক শারদ শুভেচ্ছা। এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং রূপঙ্কর বাগচীর গাওয়া আরও একটি পুজোর নতুন গান শেয়ার করে নিচ্ছি।”
সূত্রের খবর, এবারের দুর্গাপুজোয় প্রকাশিত হচ্ছে মুখ্যমন্ত্রীর লেখা ও সুর করা মোট ১৭টি গান। এই গানগুলির মধ্যে রয়েছে বাংলা ভাষার মর্যাদা রক্ষার বার্তাও। সেই বিশেষ গানের কণ্ঠশিল্পী হলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন।
গান লেখা ছাড়া কবিতার ক্ষেত্রেও চর্চিত নাম মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই প্রায় দেড় হাজার কবিতা লিখেছেন। গান রচনার উদ্দেশ্য প্রসঙ্গে তিনি জানান, মানুষের আনন্দ ও আশার বার্তা পৌঁছে দিতেই তিনি গান রচনা করেন।
মুখ্যমন্ত্রীর মতে, দুর্গাপুজো একটি সর্বজনীন উৎসব, যেখানে মিলন, সম্প্রীতি ও আনন্দের বার্তা নিহিত। সেই বার্তাকে আরও ছড়িয়ে দিতে এবং মানুষের মধ্যে ইতিবাচক অনুভূতি জাগাতে তিনি তার গানের মাধ্যমে চেষ্টা করছেন।






