এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ইতিহাস গড়ল ভারতীয় ফুটসল দল
প্রথমার্ধে আর কোনও গোল না হলেও বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে দল।
Truth Of Bengal: এশিয়ান কাপ কোয়ালিফায়ারে মঙ্গোলিয়াকে ৩-০ গোলে হারিয়ে আন্তর্জাতিক ফুটসলে প্রথম জয় পেল ভারত। শুধু তাই নয়, এই ম্যাচে প্রথমবার কোনও আন্তর্জাতিক ম্যাচে ক্লিন শিট রাখল ভারতীয় ফুটসল দল।কুয়েতের আরদিয়ার কুশাইয়ান আল-মুতাইরি হলে মুষ্টিমেয় ভারতীয় সমর্থকের সামনে শুরু থেকেই আগ্রাসী মানসিকতায় খেলতে নামে রেজা কোর্দির ছেলেরা। ম্যাচের ১৭ মিনিটে সিওন ডি’সুজার গোলে এগিয়ে যায় ভারত। প্রথমার্ধে আর কোনও গোল না হলেও বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে দল।
আরও পড়ুনঃ স্কুটির মধ্য দিয়ে উদ্ধার রুপোর গহনা! সীমান্তে গ্রেফতার পাচারকারী
৩৩ মিনিটে পাল্টা আক্রমণ থেকে দ্বিতীয় গোলটি করেন সিওন ডি’সুজাই। মাত্র দুই মিনিট পর আনমোল অধিকারীর জয়সূচক গোল নিশ্চিত করে ভারতের ঐতিহাসিক সাফল্য।বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারতের থেকে ২৫ ধাপ এগিয়ে থাকা (১১০ নম্বর) মঙ্গোলিয়াকে হারানো সহজ কাজ ছিল না। ১৪ বছরেরও বেশি আন্তর্জাতিক অভিজ্ঞতা থাকা সত্ত্বেও মঙ্গোলিয়া ভারতের কাছে হার মেনে নিল। উল্লেখ্য, ভারত ২০২৩ সালে আন্তর্জাতিক ফুটসলে আত্মপ্রকাশ করে। মাত্র দু’বছরের মধ্যেই এহেন সাফল্য দেশের ফুটসলের উন্নতির বড় উদাহরণ।এর আগে বাছাইপর্বে আয়োজক কুয়েতের কাছে ১-৪ এবং অস্ট্রেলিয়ার কাছে ১-১০ গোলে হেরেছিল ভারত। সেই হারের ধাক্কা সামলে মঙ্গোলিয়ার বিপক্ষে দারুণ কামব্যাক করল দল।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
দুটি গোল করে ম্যাচসেরা নির্বাচিত হন সিওন ডি’সুজা। উচ্ছ্বসিত ডি’সুজা বলেন,’ সত্যিই অসাধারণ মুহূর্ত! দলের জন্য গর্বিত। প্রথম আন্তর্জাতিক জয়ে অবদান রাখতে পেরে ভালো লাগছে। গোল দুটি আমার মা-বাবাকে উৎসর্গ করছি। কোচ, সতীর্থ, সাপোর্ট স্টাফ এবং কুয়েতে থাকা ভারতীয় সমর্থকদের ধন্যবাদ।‘ ১৯৩০-এর দশকে দক্ষিণ আমেরিকায় জন্ম নেওয়া ফুটসলকে ১৯৮৯ সালে ফিফা অফিসিয়ালি স্বীকৃতি দেয়। সেই খেলায় ভারতের এই প্রথম আন্তর্জাতিক সাফল্য নিঃসন্দেহে ইতিহাস গড়ল। ওয়াকিবহাল মহলের মত, মাত্র দুই বছরের মধ্যে ভারতের এই অগ্রগতি ভবিষ্যতে আরও বড় সাফল্যের ইঙ্গিত দিচ্ছে।


