স্কুটির মধ্য দিয়ে উদ্ধার রুপোর গহনা! সীমান্তে গ্রেফতার পাচারকারী
বাজার মূল্য প্রায় ৭ লক্ষ টাকা।
Truth Of Bengal: বসিরহাটঃমন্টু সাহাজীঃ বর্তমান পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি জারি রেখেছে বিএসএফএর জওয়ানরা। এতেই ধরা পড়ল আরও এক পাচারকারী। স্কুটির মধ্যে নিয়ে যাওয়া হচ্ছিল রূপোর গহনা। উদ্দেশ্য ছিল, সীমান্ত এলাকা থেকে সেগুলি পাচার করার। এমনই ঘটনা ঘটে উত্তর ২৪ পরগনার বসিরহাট (north 24 pargana) মহকুমার বিথারী সীমান্তে। এই ঘটনায় চোখ কপালে উঠেছে সবার। ঘটনার তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ।
এদিন রাত ১২ টা নাগাদ একজনকে স্কুটি নিয়ে যেতে দেখেন ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত বাহিনী জওয়ানরা। এত রাতে একজন ব্যক্তিকে যেতে দেখলে সন্দেহ হয় তাঁদের। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। স্কুটিতেও তল্লাশি করা হয়। এরপরই সেখান থেকে উদ্ধার হয় ছয় প্যাকেট অর্থাৎ ৬ কেজি রুপোর গয়না। বর্তমানে যার বাজার মূল্য প্রায় ৭ লক্ষ টাকা। (north 24 pargana)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
ধৃতের নাম আব্দুল বিশ্বাস (৩০)। হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের মাঠপাড়া এলাকার বাসিন্দা তিনি। প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া রূপোগুলো বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল আব্দুল। এর সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের যোগ আছে কিনা সেটাও ক্ষতিয়ে দেখছে তদন্তকারীরা। ইতিমধ্যেই উদ্ধার হওয়া রুপোর গয়না ও স্কুটি বাজেয়াপ্ত করা হয়েছে। গয়নাসহ পাচারকারীকে তেতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। (north 24 pargana)
প্রসঙ্গত, এই এলাকায় এর আগেও সোনার বিস্কুট সহ এক ব্যক্তি ধরা পড়ে। মোটর সাইকেলে সোনা নিয়ে যাচ্ছিলেন। প্রায় ২৪ টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ২৭ লক্ষ ১১ হাজার টাকা। তাকেও গ্রেফতার করা হয়। (north 24 pargana)


