রাজ্যের খবর

মুর্শিদাবাদের শিল্পীর অভিনব উদ্যোগ! বাঁশপাতা দিয়ে তৈরি দুর্গা প্রতিমা

প্রায় প্রতি বছরই তিনি মানুষকে চমক দেন ভিন্ন স্বাদের প্রতিমা প্রতিমা তৈরি করে।

Truth Of Bengal: কল্যাণ বিশ্বাস, মুর্শিদাবাদ:  শারদোৎসব মানেই আলোর উৎসব, আনন্দ আর নতুনত্বের ছোঁয়া। সেই নতুনত্বের দিকেই নজির গড়ছেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ–এর তক্ষক গ্রামের মৃৎশিল্পী অনন্ত সরকার। কৃত্রিম রঙ বা প্লাস্টিক নয়, শুকনো বাঁশপাতা আর বাঁশের কুড়ি দিয়েই তিনি গড়ছেন দুর্গা প্রতিমা। ২০০৬ সাল থেকে প্রতিমা গড়ার সঙ্গে যুক্ত অনন্ত সরকার।(Murshidabad)

আরও পড়ুনঃ শহরের বুকে গ্রামবাংলার আবহ, ‘লোকজ’ থিমে সাজছে হিন্দুস্থান পার্ক

প্রায় প্রতি বছরই তিনি মানুষকে চমক দেন ভিন্ন স্বাদের প্রতিমা প্রতিমা তৈরি করে। কখনও ধানের শিষ, কখনও শালপাতা, কখনও বা কাজু–কিসমিস আর পাটের মতো উপাদান দিয়ে তৈরি করেছেন দেবীর মূর্তি। তাঁর উদ্দেশ্য সবসময়ই প্রকৃতির সঙ্গে মিশে থাকা শিল্পকলা আর পরিবেশবান্ধব বার্তা পৌঁছে দেওয়া। এবারও সেই ধারাবাহিকতায় বাঁশপাতা দিয়েই তৈরি হচ্ছে মা দুর্গা। প্রতিমার শরীর থেকে শুরু করে সাজসজ্জা, সবেতেই থাকছে বাঁশপাতা আর বাঁশের খোলসের ছাপ। তবে সহজ নয় এই কাজ। টানা বৃষ্টিতে শুকোচ্ছে না বাঁশপাতা, ফলে কাজের গতি ব্যাহত হচ্ছে। তবুও শিল্পীর বিশ্বাস, মা দুর্গার আশীর্বাদে সব প্রতিকূলতা কাটিয়ে সফল হবেন তিনি।(Murshidabad)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

এই প্রতিমার বিশেষত্ব রয়েছে আরও একটি দিক থেকে। বিসর্জনের পর গঙ্গা বা নদীর জলে মিশে গেলেও এতে তৈরি হবে না কোনও দূষণ, ক্ষতি হবে না জলজ প্রাণীর। বরং প্রকৃতির সঙ্গেই মিলেমিশে যাবে দেবীর রূপ। অভিনবত্ব আর পরিবেশ রক্ষার বার্তা—দুটোকে একসঙ্গে  নিয়ে শিল্পী অনন্ত সরকারের এই উদ্যোগ ইতিমধ্যেই সাড়া ফেলেছে সর্বত্র।(Murshidabad)

 

Related Articles